কাল সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী

দেশকে নতুনভাবে গড়ে তোলার স্বপ্ন নিয়ে ইতিহাসের সবচেয়ে বড় বাজেট দিতে যাচ্ছে সরকার। উন্নয়ন পরিকল্পনায় পরিবর্তন ও কার্ড ভিত্তিক সামাজিক সুরক্ষা কর্মসূচি ঢেলে সাজাতে আগামীকাল বৃহস্পতিবার (১০ জুন) ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব দেবেন অর্থমন্ত্রী। 

বিকাল তিনটায় সংসদে উঠছে ২০২৬-২৭ অর্থবছরের নতুন বাজেট। দেশের ৫৫তম এ বাজেটের আকার হতে পারে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। বৃহৎ এ খরচ সামলাতে রাজস্ব আয়ের লক্ষ্য টার্গেট ঠিক করা হচ্ছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। দুই লাখ ৫১ হাজার কোটি টাকার ঘাটতি মেটাতে ব্যাংক থেকেই নেয়া হবে সোয়া লাখ কোটি টাকার ঋণ। নতুন বাজেটে করমুক্ত আয়সীমা ধাপে ধাপে বাড়ানোর ঘোষণা দিতে পারেন অর্থমন্ত্রী।

প্রযুক্তিবান্ধব ফ্রিল্যান্সার ও উদ্যোক্তার জন্য থাকছে মেগা ধামাকা। জ্বালানি ও ভোজ্যতেলের উৎসে কর কমানোসহ বেশ কিছু পণ্যে শুল্ক-কর কমানোর প্রস্তাব দেবেন অর্থমন্ত্রী। তবে, ধনীদের ওপর বাড়বে অতিরিক্ত করের বোঝা। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

১০

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১২