বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

ছবি: সংগৃহীত ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। আগামী ৬ অক্টোবর ভোটগ্রহণের আগে প্রকাশিত এই তালিকায় মোট ১৯১ জন কাউন্সিলর স্থান পেয়েছেন।

চূড়ান্ত ভোটার তালিকায় এমন ১৫টি ক্লাবকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেগুলোকে প্রাথমিক খসড়া ভোটার তালিকায় রাখা হয়নি। ওই সময় ক্লাবগুলোকে অন্তর্ভুক্ত না করার কারণ হিসেবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে থাকা একাধিক অনিয়মের কথা উল্লেখ করা হয়েছিল। এ ছাড়া পাঁচ জেলা -সিলেট, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ ও নওগাঁর কাউন্সিলরশিপও অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়াও পাঁচটি জেলা—সিলেট, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ ও নওগাঁর কাউন্সিলরশিপ অনুমোদন দেয়া হয়েছে। তবে নরসিংদী জেলার কাউন্সিলরশিপ খসড়া তালিকার মতোই চূড়ান্ত তালিকাতেও শূন্য রাখা হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের নির্বাচন কমিশন ভার্চুয়াল বৈঠকের পর আজ এই তালিকা প্রকাশ করে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

শিক্ষামন্ত্রী পদত্যাগের পর কেন ক্যামেরার সামনে কান ধরে ক্ষমা চাইলেন সোনাক্ষী

হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার

উন্নয়নশীল দেশে উত্তরণে ওষুধের দাম নিয়ে উদ্বেগ, ভরসা দেখাচ্ছে তরুণদের গবেষণা

যথাযথ তথ্য-উপাত্ত ছাড়া কোনো বিষয় সংবাদ নয়, সেটি মতামত: তথ্যমন্ত্রী

বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি-বজ্রবৃষ্টিতে কাটবে আরও পাঁচ দিন

শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন

১০

‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার ৫ বছর টিকতে পারবে না’

১১

ভারতে এবার সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী

১২