জাকসু নির্বাচনের চূড়ান্ত তালিকা প্রকাশ, প্রার্থী ১৭৯ জন

ছবি সংগৃহীত।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে ভিপি পদে ১০ জন, জিএস পদে ৯ জনসহ মোট ১৭৯ জন প্রার্থীর নাম চূড়ান্তভাবে ঘোষিত হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ৮৬ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেন। এছাড়া, অসঙ্গতি থাকায় ৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

নির্বাচন কমিশনের সদস্যসচিব আরও জানান, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিস্তারিত তালিকা প্রকাশ করা হবে। একইসঙ্গে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার মধ্য দিয়ে আজ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হয়েছে।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জাকসু ও হল সংসদ নির্বাচন। এতে বিশ্ববিদ্যালয়ের ১১ হাজার ৯১৯ জন শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

ইরানের ৫ তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের

ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট না থাকলেও অডিও-ভিডিও কলে যুক্ত হওয়া যাবে

জাতিসংঘ সাধারণ পরিষদের সর্বোচ্চ পদে পররাষ্ট্রমন্ত্রী, নিউইয়র্কে শপথ আজ

পানির ন্যায্য বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক চেয়ারম্যান হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

কুমিল্লায় মহাসড়কের পাশে তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

‘মৈত্রী এক্সপ্রেস’ নিয়ে শিগগিরই ভালো খবর দিতে পারব: ভারতীয় হাইকমিশনার

১০

বিরোধী দলের আশ্রয়ে পাটোয়ারী-সিফাতরা গালিগালাজ করছে: পানিসম্পদমন্ত্রী

১১

শেখ হাসিনা আসবেন এবং তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: ডা. জাহেদ

১২