‘রাজনৈতিক দলগুলোর কাছে আজই পাঠানো হচ্ছে চূড়ান্ত সনদ, আলোচনায় দুটি বিষয়ে ঐকমত্য’

ছবি: সংগৃহীত

আজই রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই জাতীয় সনদের চূড়ান্ত ভাষ্য পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। সনদে সব দলের মতের প্রতিফলন ঘটানো হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত সংস্কার সংক্রান্ত সুপারিশ বাস্তবায়নের উপায় নির্ধারণ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

কমিশনের পক্ষ থেকে সনদে স্বাক্ষরের জন্য রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে দুজন ব্যক্তির নাম পাঠানোর অনুরোধ জানানো হচ্ছে বলে উল্লেখ করেন কমিশনের সহ-সভাপতি।

সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজকের আলোচনায় দুটি বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে বলেও জানান তিনি।

এ সময় আলী রীয়াজ বলেন, সুপারিশের যেসব বিষয় সংবিধান সংশ্লিষ্ট নয়, সেসব বিষয় বাস্তবায়নের জন্য অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ জারি করতে পারবে এবং সুপারিশের যেসব বিষয় সরকারি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আদেশ ও বিধি প্রণয়নের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব, সেগুলো অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাস্তবায়ন করতে পারবে বলে রাজনৈতিক দলগুলো ঐকমত্য পোষণ করেছে।

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আজকের আলোচনায় বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণ–অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলনসহ ৩০টির মতো রাজনৈতিক দল অংশ নেয়। আগামী রোববার বেলা আড়াটাই আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে কমিশন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাছের উৎপাদন বাড়াতে হবে, তবে মানের সঙ্গে আপস নয়

ইউক্রেনকে আর্থিক সহায়তা দিচ্ছে নরওয়ে

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ফিলিস্তিনের অভিনন্দন

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে নারীর মৃত্যু

ভিভোতে চাকরি, রয়েছে প্রভিডেন্ট ফান্ডের সুবিধা

বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় গণপতিসহ চারজনকে হত্যা

বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের দাপ্তরিক কার্যক্রম শুরু

রো‌হিঙ্গা‌দের আশ্রয় ১০ বছর থে‌কে যেন ২০ বছরে না যায় : শামা ওবা‌য়েদ

নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১০

একাধিক বিব্রতকর রেকর্ড গড়ে মেকাই টেস্ট হারল বাংলাদেশ

১১

যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন হবে: এলজিআরডি মন্ত্রী

১২