উল্লাপাড়ায় সারের সরকার নির্ধারিত মূল্য উপেক্ষিত

সংগৃহিত ছবি।

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কৃষকরা সরকারি নির্ধারিত মূল্যে সার পাচ্ছেন না। কৃত্রিম সংকট দেখিয়ে ব্যবসায়ীরা বাড়তি দামে সার বিক্রি করছেন। কৃষকরা কোন উপায় না পেয়ে বাধ্য হয়েই বেশী দামে সার কিনছেন। এতে কৃষকরা ক্ষতিগ্রস্থ হচ্ছেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করছেন অনেকে। মাঠ পর্যায়ে সঠিক মনিটরিংয়ের অভাবকে দাম বৃদ্ধির কারণ হিসেবে উল্লেখ  করেছেন ভুক্তভোগী কৃষকরা।

সরেজমিনে উপজেলার বেশ কয়েকটি বাজার  ঘুরে দেখা গেছে, নির্ধারিত মুল্য এক কেজি ডিএপি ২১ টাকা বিক্রির কথা থাকলেও তা বিক্রি করা  হচ্ছে ৩০ টাকা, একই ভাবে এমওপি প্রতি কেজি ২০ টাকা পরিবর্তে ২৪ টাকায়, টিএসপি ২৭ পরিবর্তে ৩২ টাকা বিক্রি হচ্ছে, ইউরিয়ার বস্তা প্রতি ৭০-৮০ টাকা বেশীতে বিক্রি করছেন ব্যবসায়ীরা।

উপজেলার পাচলিয়া বাজারের এক খুচরা সার বিক্রেতা বলেন, আমরা ঠিক মতো সার পাচ্ছি না যার ফলে নির্ধারিত দামের চেয়ে কিছু বেশী নেয়া হচ্ছে। শুধু আমি না এই বাজারে আমার মতো সব খুচরা ব্যবসায়ীরাই এই দামে সার বিক্রি করছেন।

ব্যবসায়ী দাম বেশীর বিষয়টি অকপটে স্বীকার করলেও পাশেই আরেক সারের দোকানে বসে থাকা পাচলিয়া ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা জুয়েল রানা দাম বেশীর বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, আমরা মনিটরিং করি এ বাজারে কোথাও সারের দাম বেশী নেয়া হচ্ছে না।

সেখানেই কথা হয় সার কিনতে আসা আলমাছ নামে এক কৃষকের সাথে তিনি বলেন, আমার কাছ থেকেও সরকারি নির্ধারিত মুল্যের চেয়ে দাম বেশী নিয়েছে। আমরা ছোট পর্যায়ের কৃষক অল্প সার কিনি তাই দাম যাচাই-বাছাই করা হয় না।

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী বলেন, বিষয়টি দেখছি এবং ওই উপ-সহকারি কৃষি কর্মকর্তাকে চিঠি দেয়া হবে।   

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, সারের দাম বেশী নিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২