রায়গঞ্জে তিন ফসলী জমিতে কোম্পানি তৈরির প্রতিবাদ ও জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন

সিরাজগঞ্জের রায়গঞ্জে জোর পূর্বক তিন ফসলী জমিতে নূর সীডর্স কোম্পানি তৈরির প্রতিবাদে ও আবাদি জমি রক্ষায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগীরা। 

মঙ্গলবার (১৩ মে) সকালে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের (ঢাকা-বগুড়া) মহাসড়কের দাথিয়া দিগর নামক স্থানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, দাথিয়া দিগর গ্রামের কৃষক ইসরাফিল হোসেন, আনোয়ার হোসেন, শাহাদাৎ হোসেন, আলমগীর হোসেন, ইমরুল হোসেন, এনামুল হক সহ আরো অনেকে।

বক্তারা জানান, চান্দাইকোনা ইউপির দাথিয়াদিগর ও তবাড়িপাড়া মৌজায় তিন ফসলী আবাদি জমি নামমাত্র ক্রয় করে অতিরিক্ত ২৫ থেকে ৩০ বিঘা জমি নূর সীডর্স কোম্পানি জোর পূর্বক বেদখল করার চেষ্টা করে। পরে ভুক্তভোগী কৃষকদের তোপের মুখে কোম্পানির লোকজন পালিয়ে যায়। 

মূলত একদল ভূমিদস্যু কৃষকদের প্রথমে অতিরিক্ত টাকার লোভ দেখিয়ে কিছু জমি ঐ কোম্পানির নামে ক্রয় করে। পরে অন্য কৃষকদের মামলা হামলা ও নানামুখী ভয়ভীতি দেখিয়ে কৃষকের জমি অপদখলের পাঁয়তারা করে। তারা আরো অভিযোগ করে জানান, আমাদের পৈতৃক সম্পত্তি ক্রয় না করেই কোম্পানি জোর পূর্বক বাউন্ডারি নির্মাণ শুরু করে। 

বাধা দিতে গেলে কোম্পানির লোকজন আমাদের নানাবিধ ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি প্রদান করে। তাই প্রশাসনের কাছে আমাদের জীবনের নিরাপত্তা ও আবাদি জমি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। সেই সাথে তিন ফসলী জমিতে গড়ে ওঠা নূর সীডর্স কোম্পানির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বাজারে স্বর্ণের গহনার দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত?

ইরানের বিরুদ্ধে ‘সবচেয়ে বিধ্বংসী’ অর্থনৈতিক অভিযান ট্রাম্পের

নতুন রাষ্ট্রপতিকে কে শপথ পড়াবেন, মতামত দিলো আইন মন্ত্রণালয়

নাসীরুদ্দীন পাটওয়ারীকে চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা

ইরানকে সাহায্য করলে ‘শাস্তি’ পেতে হবে: ট্রাম্প

ফখরুল-অলির লড়াইয়ে আজ রাষ্ট্রপতি নির্বাচন

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তা বদলি

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারাগার থেকে মুক্ত

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিতে কমিশনের ঘাটতি নেই, ফল ঘোষণার পরই গেজেট

১০

হামের উপসর্গে ৪ আরও শিশুর মৃত্যু

১১

৮ বছর আগে ডিভোর্স হয়েছে অভিনেত্রী মীমের

১২