না ফেরার দেশে ‘লালনকন্যা’ ফরিদা পারভীন

ছবি : সংগৃহীত।

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন কিংবদন্তি লালন সংগীতশিল্পী ফরিদা পারভীন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটের দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

এর আগে শারীরিক অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেয়া হয়েছিল লালন সম্রাজ্ঞী খ্যাত এই সংগীতশিল্পীকে। সেই সঙ্গে তাকে ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল।

গত কয়েক মাস ধরে শ্বাসকষ্ট, কিডনি ও ফুসফুসের নানা জটিলতায় ভুগছিলেন ফরিদা পারভীন। চলতি বছরের জুলাইয়েও গুরুতর শ্বাসকষ্টের কারণে আইসিইউতে ভর্তি হতে হয়েছিল তাকে।

ক্যারিয়ারের শুরুতে দেশাত্মবোধক গান গেয়ে পরিচিতি পেলেও লালনসংগীতই ফরিদা পারভীনকে প্রকৃত খ্যাতি দিয়েছে। তার কণ্ঠে ‘অচিন পাখি’, ‘মিলন হবে কত দিনে’সহ অসংখ্য লালনগীতি আজও বাঙালির হৃদয়ে অমলিন।

সংগীতে অসামান্য অবদানের জন্য ১৯৭৮ সালে একুশে পদক পান ফরিদা পারভীন। এছাড়া ২০০৮ সালে জাপান সরকারের পক্ষ থেকে ‘ফুকুওয়াকা এশিয়ান কালচারাল’ পুরস্কারও লাভ করেন তিনি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২