বিজেসি সম্মেলনে সম্প্রচার মাধ্যমগুলোর প্রতি প্রত্যাশা ও নানান পরামর্শ

বিজেসির সম্মেলনে সাংবাদিকবৃন্দ।

শনিবার (২১ ডিসেম্বর) জুলাই অভ্যুত্থানে ৫ সাংবাদিকসহ সব শহীদের স্মরণে সম্মান প্রদর্শনের মাধ্যমে শুরু হয় ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) ৫ম সম্মেলন। এ উপলক্ষে সকাল থেকেই সারা দেশ থেকে আসা গণমাধ্যমকর্মীদের পদচারণায় থেকেই মুখর ছিল রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট।

সম্মেলনে ঢাকাসহ সারা দেশের ৬ শতাধিক গণমাধ্যমকর্মী অংশ নেন।

বিজেসি সম্মেলনে বক্তারা ‘সংস্কার-সুরক্ষা-স্বাধীনতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশে নতুন ধারায় সম্প্রচার মাধ্যমগুলোর পথচলার প্রত্যাশার কথা বলেন। এবারের সম্মেলনকে সদস্যদের চিন্তা লেনদেনের উৎসব হিসেবে উল্লেখ করেন তারা।

তারা বলেন, আওয়ামী শাসনামলে অনেক গণমাধ্যমকর্মী অতি উৎসাহী হয়ে দলীয় সাংবাদিকতা করেছেন। তাই গণমাধ্যমে সংস্কার আনতে হলে আগে প্রতিষ্ঠানগুলোর অতীত ভূমিকা নিয়ে নিজেদের মধ্যেই পর্যালোচনা করতে হবে।

গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন, সাংবাদিকদের বেতন-ভাতা ও চাকরি নিরাপত্তার যেমন নিশ্চয়তা নেই, গণমাধ্যম তাদের মানও সার্বিকভাবে ধরে রাখতে পারেনি।

গণঅভ্যুত্থানে মাঠের গণমাধ্যমকর্মীদের ভূমিকার প্রশংসা করেন শহীদ পরিবারগুলোর সদস্যরা। গণমাধ্যমের স্বকীয়তা এবং সক্রিয় ভূমিকা নিশ্চিতে 

গণমাধ্যমকর্মীদের নানা পরামর্শ দেন সম্মেলনের অতিথিরা।

সম্মেলনে তথ্যচিত্র তুলে ধরার পাশাপাশি গণমাধ্যমের অধিকার নিয়ে কথা বলেন বিজেসি সদস্য ও নেতারা। সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান জুলাই আগস্টে শহীদ মীর মুগ্ধের ভাই। স্বামী হত্যার বিচার চান জুলাই আন্দোলনে শহীদ সাংবাদিক মেহেদী হাসানের স্ত্রী।

এ সময় সাংবাদিকদের বিকল্প পেশার জন্য প্রস্তুত থাকা উচিত বলে মন্তব্য করেছেন প্রবীণ গণমাধ্যম ব্যক্তিত্ব শফিক রেহমান।

 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২