লটারিতে ৬৬ কোটি টাকা জিতলেন প্রবাসী হারুন

ছবি: সংগৃহীত ।

লটারির এক টিকিটে বদলে গেল সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী হারুন সরদারের ভাগ্য। ‘বিগ টিকিট’ নামক লটারির ই-ড্রতে তিনি ২০ মিলিয়ন দিরহাম জিতেছেন, যা বাংলাদেশি মুদ্রায় ৬৬ কোটি টাকারও বেশি।

গতকাল শুক্রবার আবুধাবিতে এ ড্র অনুষ্ঠিত হয়। হারুন সরদার পেশায় একজন ট্যাক্সিচালক। ২০০৯ সাল থেকে তিনি আবুধাবিতে বসবাস করছেন।

হারুন টিকিটটি কেনেন গত ১৪ সেপ্টেম্বর। সংযুক্ত আরব আমিরাতের শারজায় বসবাসকারী আরেক প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ সাইফুল এ ড্রতে রেঞ্জ রোভার গাড়ি জিতেছেন।

‘বিগ টিকিট’ লটারি র‌্যাফেল আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে অনুষ্ঠিত হয়। লটারিতে মিলিয়ন দিরহামের সঙ্গে স্বপ্নের গাড়ি যেমন রেঞ্জ রোভারস, বিএমডব্লিউ ও করভেটস জেতার সুযোগ থাকে। প্রতি মাসে এ লটারির মেগা ড্র অনুষ্ঠিত হয়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলা শুরু হলো

১

হেডলাইন- মানুষের আস্থার প্রতীক ইম্পেরিয়াল হেলথকেয়ার

২

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের জামিন মেলেনি

৩

অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ, সুইস নাগরিকের তথ্য চাইল ইউএই

৪

পায়রা বন্দরে যুক্ত হলো পাঁচ অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং সরঞ্জাম

৫

দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে

৬

অগ্নিকাণ্ডে পুড়ল ঐতিহ্যবাহী ‘ঝলমল’ সিনেমা হল

৭

হামের টিকার আওতায় ২ কোটি শিশু, যুক্ত হচ্ছে আরও ৩৫ লাখ

৮

ইনু-দীপু মনিসহ গ্রেপ্তার আসামিরা ট্রাইব্যুনালে

৯

তিতাসের জরুরি বার্তা, গ্যাস থাকবে না যেসব এলাকায়

১০

সেন্সর বোর্ডে যাওয়ার আগেই সালমানের ‘মাতৃভূমি’তে বড় পরিবর্তন

১১

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র, ব্যয় ২,৪৯৮ কোটি টাকা

১২