রমজানের আগেই নির্বাচন জনদাবি ছিল: সালাহউদ্দিন

ছবি সংগৃহীত।

আগামী রমজানের আগেই নির্বাচন আয়োজন জনগনের দাবি ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। 

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। 

সালাহউদ্দিন আহমদ বলেন, প্রধান উপদেষ্টা যে চিঠি পাঠিয়েছে, এটা হচ্ছে গত এক বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নির্বাচন কমিশন অফিশিয়ালি এই চিঠি পাওয়ার জন্যই এতদিন অপেক্ষা করছিল। সারা জাতি অপেক্ষা করছিল, আমরা অপেক্ষা করছিলাম। 

কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা তার সরকারের বিভিন্ন কার্যক্রম, সংস্কার ও বিচার প্রক্রিয়ার অগ্রগতি- এগুলার একটু বর্তমান অবস্থা দৃশ্যমান হওয়ার জন্য অপেক্ষা করছিলেন। সেই কথা আমাদের সাথে আগেও হয়েছে। তো অবশেষে তিনি সন্তষ্ট হয়েছেন। 

তিনি আরও বলেন, জনদাবি ছিল, রাজনীতির দাবি ছিল, অন্তত আগামী রমজানের আগেউ যেন নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনের যেন তিনি আগেই হয়, সেটা আমাদের নেতা তারেক রহমানের সঙ্গে লন্ডনের আলোচনায় সম্মত হয়েছিলেন। তারপরে যৌথ ব্রিফিং হয়েছে সে জায়গাই। 

সেই ব্রিফিংয়ে তিনি একটা কথা বলেছিলেন যে, তবে সংস্কার ও বিচার কাজের অগ্রগতি দৃশ্যমান হওয়া প্রয়োজন। তো সেটা দৃশ্যমান হয়েছে। ঐকমত্য কমিশনের সঙ্গে আমাদের আলাপ আলোচনার মধ্য দিয়ে। সংস্কারের বিষয়ে মোটামোটি একটা জাতীয় ঐকমত্য নিশ্চিত হয়েছে। জুলাই জাতীয় সনদ তৈরিতে প্রস্তুত হচ্ছি।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২

গণভোটের রায় না মানলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না: বুলবুল

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন স্পিকার

সংসদে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রটোকল, জরুরি সংবাদ সম্মেলন

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানা নেই: স্পিকার

কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক

কারাগারের নিরাপত্তা ঢেলে সাজাতে বসছে এআই ক্যামেরা

সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজেদের চরকায় তেল দিন, সমালোচকদের কড়া জবাব নেইমারের

১০

আজ দেশে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

১১

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১২