গণভোটের ব্যালট পেপার কোন রঙের হবে, জানালেন ইসি সচিব

ছবি: সংগৃহীত ।

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এক দিনে অনুষ্ঠিত হলেও গণভোটের ব্যালট পেপার ‘রঙিন হবে’ বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, ‘আগামী ডিসেম্বরের পাঁচ তারিখের মধ্যে ভোটার তালিকা কমপ্লিট হয়ে যাবে। ৫ তারিখের আগেই যে ভোটার তালিকা পাব, সেই তালিকা অনুযায়ী নির্বাচনের দিকে এগিয়ে যাব। আর অন্যান্য যে দ্রব্যাদি, যেমন— আমাদের লোগো, ব্যালট বক্স, আঙুলের অমোচনীয় কালি, স্টাম্পপ্যাড এগুলো পর্যাপ্ত পরিমাণে মজুত আছে। শেষ যে স্টক আমরা পেয়েছি, সেটাও এখন আমাদের দখলে আছে। আমরা এটা ক্রমাগতভাবে আস্তে আস্তে বিভিন্ন জায়গায় পৌঁছে দেব, যাতে শেষের দিকে চাপ না পড়ে।’

আখতার আহমেদ বলেন, ‘প্রথাগতভাবে জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে সাদা পৃষ্ঠার ওপরে কালো প্রিন্টের ব্যালট পেপার হয়। এ ক্ষেত্রে আমরা একটা রঙিন কাগজ ব্যবহার করব গণভোটের জন্য। রঙিন কাগজের ওপরে যেটা দৃশ্যমান হয়—কালো যদি দৃশ্যমান হয়, সেই দৃশ্যমানতা অনুযায়ী আমরা ব্যালট পেপারটা করব।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার ৫ বছর টিকতে পারবে না’

ভারতে এবার সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী

ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২

১০

গণভোটের রায় না মানলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না: বুলবুল

১১

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১২