লেবাননে ড্রোন হামলা, ৩ মার্কিন শিশুসহ নিহত ৫

ছবি: সংগৃহীত ।

লেবাননে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির দক্ষিণাঞ্চলীয় বেন্ত জবেইল শহরে চালানো এই ড্রোন হামলায় একই পরিবারের তিন শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত দুজন।

ইসরায়েল জানিয়েছে, হামলায় এক হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল জাজিরা।

এ হামলাকে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে অপরাধমূলক কাজ বলে অভিহিত করেছে লেবানন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নভেম্বরে মার্কিন মধ্যস্থতায় কার্যকর হওয়া যুদ্ধবিরতি সত্ত্বেও এই হামলা চালিয়েছে ইসরায়েল।

লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম এই হামলাকে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে “গণহত্যা” হিসেবে বর্ণনা করে বলেছেন, ‘ইসরায়েলি হামলা দেশের দক্ষিণে আমাদের জনগণকে লক্ষ্য করে ভীতি প্রদর্শনের বার্তা দেয়।’

দেশটির রাষ্ট্রীয় জাতীয় সংবাদ সংস্থার (এনএনএ) খবরে বলা হয়, হামলায় একটি মোটরসাইকেল এবং একটি গাড়িকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এতে ৫ জন নিহতের পাশাপাশি আহত হয়েছে আরও দুইজন।

লেবাননের সংসদের স্পিকার নাবিহ বেরি বলেন, সেলিন, হাদি এবং আসিল নামে তিন শিশু এবং তাদের বাবা মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। হামলায় শিশুদের মা আহত হয়েছেন।

ইসরায়েল দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবস্থানগুলোতে প্রায়শই আঘাত হানার দাবি করছে। তাদের ভাষ্য, ইরান-সমর্থিত লেবাননী গোষ্ঠীকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের পর সামরিক শক্তি পুনর্গঠন থেকে বিরত রাখছে তারা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিজার অপারেশনে শিশুর মাথা, ঠোঁট ও শরীর কেটে ফেলার অভিযোগ, নবজাতকের মৃত্যু

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

পরিবার ভেবেছিল মৃত, ২৫ বছর পর স্বজনদের কাছে ফরিদ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শেষ

সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ: স্বরাষ্ট্রমন্ত্রী

ট্রাম্পের ‘ইকোনমিক ডি-ডে’ অভিযান যুক্তরাষ্ট্রের পরাজয়কে আরও বড় করবে

অভিনেত্রী তমার নতুন ইনিংস, এবার ব্যাংকার!

৩৫ বছর পর সংসদ ভবনে চলছে সরাসরি ভোট

চুয়াডাঙ্গায় বিষ প্রয়োগে পাখি হত্যার ঘটনায বন বিভাগের মামলা

সংসদ সদস্যরা নিজ দলের সিদ্ধান্ত অনুযায়ী ভোট দেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

প্রধানমন্ত্রীর ভারত সফরের অপেক্ষায় দিল্লি : দীনেশ ত্রিবেদী

১১

বন্যায় স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু

১২