ড. ইউনূসই একমাত্র নেতা, যার এত যোগ্যতা : পূর্ব তিমুরের প্রেসিডেন্ট

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে প্রশংসায় ভাসিয়েছেন ঢাকা সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা। তিনি বলেন, “পৃথিবীতে সম্ভবত ড. ইউনূসই একমাত্র নেতা, যার এত যোগ্যতা রয়েছে।”

রবিবার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলনে রামোস এ কথা বলেন।

 তিনি বলেন, “ড. মুহাম্মদ ইউনূসের শতাধিক ডিগ্রি রয়েছে, যা বিস্ময়কর। পৃথিবীতে সম্ভবত তিনিই একমাত্র নেতা, যিনি এত সম্মানিত এবং এমন শক্তশালী একাডেমিক যোগ্যতা রয়েছে।”

এ সময় পূর্ব তিমুরের প্রেসিডেন্ট বলেন, “সামনের দিনে আমরা বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়াতে আগ্রহী।”

জানা গেছে, পূর্ব তিমুর ও বাংলাদেশের মধ্যে একটি চুক্তি ও একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। দুই দেশের ডিপ্লোমেটিক এবং অফিসিয়াল পাসপোর্ট হোল্ডারদের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি এবং দ্বিপাক্ষিক পরামর্শ সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

এর আগে শনিবার রাত সাড়ে ১০টার দিকে চার দিনের সফরে ঢাকায় আসেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট। হোর্তাকে বিমানবন্দরে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপ্রতীমের সঙ্গে সিসিটিভির সেই কিশোর পুলিশ হেফাজতে

হাম ও উপসর্গে আরো ৫ জনের মৃত্যু

জনগণের সঙ্গে ধোঁকাবাজি করছে বিএনপি: শফিকুর রহমান

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

বিশ্ববিদ্যালয়ের পাশেই মিলল কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ

সালমান শাহ: একজন সিনে জগতের ‘টাইম ট্রাভেলার’

দুই বছরেও শুরু হয়নি তোফাজ্জল হত্যার বিচার, এখনো ১৭ আসামি পলাতক

জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

বিখ্যাত সেই হাটে এখনও পাওয়া যাচ্ছে ৬ জাতের আম, দাম কত?

ট্রাম্পের কব্জায় গ্রিনল্যান্ড, কী আছে যুক্তরাষ্ট্র-ডেনমার্ক চুক্তিতে?

১০

ব্যবসায়ীকে পুড়িয়ে হত্যার হুমকি, বিএনপি নেতাকে অব্যাহতি

১১

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

১২