৩৪ বছর পর ইসরায়েল ও লেবাননের সরাসরি আলোচনা, ট্রাম্পের বড় ঘোষণা

দীর্ঘ তিন দশকের বেশি সময় পর সরাসরি কথা বলতে চলেছেন ইসরায়েল ও লেবাননের নেতারা।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৯টা ২৬ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প এ তথ্য জানান।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল ও লেবাননের নেতারা বৃহস্পতিবার প্রথমবারের মতো কথা বলবেন, যা গত ৩৪ বছরের মধ্যে এক বিরল ঘটনা।

ডোনাল্ড ট্রাম্প লেখেন, ‘ইসরায়েল ও লেবাননের মধ্যে কিছুটা স্বস্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করছি। অনেক দিন- প্রায় ৩৪ বছর দুই দেশের নেতারা কথা বলেননি। আগামীকাল তা হবে। ভালো লাগছে!’

এ ঘোষণাটি এসেছে মঙ্গলবার স্টেট ডিপার্টমেন্টে লেবাননের রাষ্ট্রদূত নাদা হামাদেহ এবং ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লাইটারের মধ্যে অনুষ্ঠিত একটি বৈঠকের পর।

এই বৈঠক পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর আয়োজনে অনুষ্ঠিত হয় এবং এতে লেবাননে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মিশেল ইসা, স্টেট ডিপার্টমেন্টের উপদেষ্টা মাইকেল নিডহ্যাম এবং জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ উপস্থিত ছিলেন। এই বৈঠকে হিজবুল্লাহ গোষ্ঠীর কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।

ট্রাম্প গত সপ্তাহে বলেছিলেন, তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লেবাননে হামলা কমাতে অনুরোধ করেছিলেন এবং জানানো হয়েছিল, ইসরায়েল তার অভিযান কমিয়ে আনবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট না থাকলেও অডিও-ভিডিও কলে যুক্ত হওয়া যাবে

জাতিসংঘ সাধারণ পরিষদের সর্বোচ্চ পদে পররাষ্ট্রমন্ত্রী, নিউইয়র্কে শপথ আজ

পানির ন্যায্য বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক চেয়ারম্যান হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

কুমিল্লায় মহাসড়কের পাশে তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

‘মৈত্রী এক্সপ্রেস’ নিয়ে শিগগিরই ভালো খবর দিতে পারব: ভারতীয় হাইকমিশনার

বিরোধী দলের আশ্রয়ে পাটোয়ারী-সিফাতরা গালিগালাজ করছে: পানিসম্পদমন্ত্রী

শেখ হাসিনা আসবেন এবং তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: ডা. জাহেদ

১০

পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় মামলা; প্রধান আসামী গ্রেপ্তার

১১

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া গ্যাং: ডা. জাহেদ

১২