আজ ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’

ছবি: সংগৃহীত ।

বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৮টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ২৪১ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় অবস্থানে উঠে এসেছে রাজধানী ঢাকা। বায়ুমানের এ স্কোর নাগরিকদের জন্য ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ইরাকের বাগদাদ বিশ্বের দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে। ২৭৩ স্কোর নিয়ে প্রথম অবস্থানে রয়েছে শহরটি। এই শহরের বাতাসও ‘খুব অস্বাস্থ্যকর’।

এদিকে ভারতের দিল্লির বাতাসও ‘খুব অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। শহরটি ২৬৫ স্কোর নিয়ে শীর্ষ দুইয়ে অবস্থান করছে। দেশটির আরেকটি শহর কোলকাতার বাতাসের কিছুটা উন্নতি হয়েছে। ১৯৫ স্কোর নিয়ে এই শহর তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে। তবে এই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। আর ভারতের মুম্বাইয়ের বাতাসও অস্বাস্থ্যকর বিবেচনা করছে আইকিউএয়ার। শহরটি ১৬৫ স্কোর নিয়ে তালিকার অষ্টম স্থানে রয়েছে।

আর পাকিস্তানের লাহোর তালিকার পঞ্চমে রয়েছে। এই শহরের ১৮৯ স্কোরও ‘অস্বাস্থ্যকর’। দেশটির আরেকটি শহর করাচি ১৮৭ স্কোর নিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিভল আরও ৫ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যুর মিছিল

জুলাইয়ের প্রামাণ্যচিত্র নিয়ে হট্টগোল, রাষ্ট্রীয় অনুষ্ঠান ছাড়লেন কূটনীতিকরা

ছাত্রদলকে সামাল না দিলে সরকারের পরিণতি আ. লীগের চেয়েও ভয়াবহ হবে: ছাত্রশিবির

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে: প্রধানমন্ত্রী

জুলাই গণ-অভ্যুত্থান দিবসে স্বেচ্ছাসেবক দলের মটর সাইকেল শোভাযাত্রা

২৪শে জুলাইয়ে শহীদ আব্দুল্লাহ সিদ্দিকীর করব জিয়ারত করেন

খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার

ভুয়া অন্তরঙ্গ ছবি ইস্যু, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি অভিনেত্রীর

বাংলাদেশের মাটিতে যেকোনো শক্তির বিনিময়ে ফ্যাসিস্টকে জন্ম নিতে দেব না: মাভাবিপ্রবি উপাচার্য

১০

জুলাই জাদুঘর শুধু অতীতের স্মৃতি নয়, নতুন বাংলাদেশ গড়ার প্রেরণার কেন্দ্র: ড. ইউনূস

১১

জুলাই জাদুঘর গণতান্ত্রিক অভিযাত্রার সঙ্গে আন্দোলন-সংগ্রামের ইতিহাস তুলে ধরবে: প্রধানমন্ত্রী

১২