পদত্যাগ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোনামী

ছবি: সংগৃহীত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামী। সোমবার সকালে এক ফেসবুক পোস্টে তিনি নিজেই পদত্যাগ করার কথা জানান।

সহকারী অধ্যাপক মোনামী লিখেছেন, 'শিক্ষকতা পেশার ৭ বছরে (২০২৪) কখনো এক মুহূর্তের জন্য প্রশাসনিক কোনো দায়িত্ব পালনের ইচ্ছা আমার হয়নি। বিইউপি, জগন্নাথ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন কখনো ভাবিনি আমি প্রশাসনিক কোনো দায়িত্ব কখনো নেবো।'

'তবে ২৮ আগস্ট , ২০২৪ এ যখন প্রক্টর স্যার আমাকে কল দিয়ে বললেন, তিনি আমাকে সহকারী প্রক্টর হিসেবে চান, আমি আসলেই অনেক এক্সাইটেড ছিলাম। আমি সামান্য লেকচারার, তার চেয়েও সামান্য একজন মানুষ , এতো বড় দায়িত্ব যা সচরাচর একটু সিনিয়র শিক্ষকরা পান, সেই দায়িত্বে আমি!!'

নানা কারণে আলোচিত এই শিক্ষক সেই সময়ের কথা স্মরণ করে লিখেছেন, “একে তো নতুন বাংলাদেশ অনেক আশা, অনেক স্বপ্ন আমাদের সবার চোখে। নিজের দেশ, নিজের আলমা ম্যাটারের জন্য যদি ভালো কিছু করতে পারি , তবে এর চেয়ে সৌভাগ্যের কি হতে পারে! তার উপর আমার ডিপার্ট্মেন্টের বড় ভাই-স্যার, আমি মানা করবো!??”

পোস্টে তিনি আরও বলেন, প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদের নেতৃত্বে কাজ করার অভিজ্ঞতা তার জন্য শিক্ষণীয় ছিল। কঠিন পরিস্থিতিতে ধৈর্য, সংযম ও মানবিকতা নিয়ে দায়িত্ব পালনের বিষয়গুলো তিনি শিখেছেন বলে উল্লেখ করেন।

তিনি তার দায়িত্বকালীন সময়ের সাফল্য-ব্যর্থতা নিয়ে বিস্তারিত মূল্যায়নে না গিয়ে এটিকে একটি 'অসাধারণ অভিজ্ঞতা' হিসেবে অভিহিত করেন এবং পুরো টিমের প্রতি কৃতজ্ঞতা জানান।

পোস্টের শেষে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর ও তার টিমকে শুভেচ্ছা জানিয়ে বলেন, গুরুত্বপূর্ণ এই দায়িত্ব তারা দক্ষতার সঙ্গে পালন করবেন বলে তিনি আশা করেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘কিশোর গ্যাং’: কুমিল্লায় একরাতে ৬২৪ জনকে আটক, চলছে জিজ্ঞাসাবাদ

বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ ক্রয় নিয়ে যা বললেন মার্কিন রাষ্ট্রদূত

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক: মধ্যপ্রাচ্যের সংঘাত ও বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে আলোচনা

স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু বা শেষ, এখনও মন্ত্রণালয়কে জানায়নি ইসি

হাম উপসর্গে একদিনে ১১ জনের মৃত্যু, চলতি মাসে সর্বোচ্চ

২ হাজার টাকায় প্রশিক্ষণ, শেষে ৩ লাখ টাকা পর্যন্ত সহায়তা পাওয়ার সুযোগ

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ

১৬ বছরের শিল্পযাত্রায় বসছে জলেরধারার ‘চিত্রমেলা ২০২৬’

বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি

উপাচার্য হিসেবে অধ্যাপক সায়েমকে পুনর্বহালে আন্দোলন কেন? যা বলছেন চুয়েট শিক্ষার্থীরা

১০

রূপগঞ্জে কিশোর গ্যাং লিডার শ্রাবণসহ গ্রেপ্তার ৪

১১

এবার বাড়ল লঞ্চের ভাড়া

১২