হংকংয়ে নিহতের সংখ্যা বেড়ে ১২৮, এখনও নিখোঁজ ২০০

ছবি: সংগৃহীত ।

হংকংয়ে আবাসিক এলাকার একাধিক বহুতল ভবনে অগ্নিকাণ্ডে ১২৮ জন নিহতদের তথ্য নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ভবনগুলোর ভেতরে আরও ১৬ জনের দেহ আছে বলে ধারণা করা হচ্ছে। ২০০ জনের এখনও খোঁজ পাওয়া যায়নি। খবর আল জাজিরার। 

হংকংয়ের নিরাপত্তা প্রধান ক্রিস ট্যাং শুক্রবার জানান, উদ্ধার তৎপরতা আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়েছে। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টা ১৮ মিনিটে আগুন ‘প্রায় সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে’ আসে। ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে  ৪ হাজার ৬০০-এর বেশি মানুষ বসবাস করতেন। ১৯৮৩ সালে নির্মিত এই কমপ্লেক্সে সংস্কার কাজ চলছিল। তাই ভবনগুলো বাঁশের মাচা ও সবুজ জাল দিয়ে ঢাকা ছিল। সেগুলোই পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারণ হয়ে দাঁড়ায়।

পুলিশ জানায়, অনিরাপদ সামগ্রী ব্যবহারের অভিযোগে একটি নির্মাণ কোম্পানির তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার অভিযোগ আনা হয়েছে।

এদিকে আবাসিক কমপ্লেক্সের ২০০ জন নিখোঁজ বাসিন্দার ব্যাপারে এখনো কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ। তবে কমপ্লেক্সের এক বাসিন্দা জ্যাকি কওক এখনও আশায় বুক বাঁধছেন, ‘আশা করি অন্যদেরও জীবিত খুঁজে পাওয়া যাবে। আমার মনে হয় তারা যথাসাধ্য চেষ্টা করেছে; দমকলকর্মীরা অনেক কিছুই করেছেন।’

এই অগ্নিকাণ্ডই এখন ১৯৪৮ সালের পর হংকংয়ের সবচেয়ে প্রাণঘাতী ঘটনা। সেই বছর একটি গুদামে অগ্নিকাণ্ডে ১৭৬ জন মারা গিয়েছিলেন। সাম্প্রতিক এই ঘটনাকে লন্ডনের গ্রেনফেল টাওয়ার অগ্নিকাণ্ডের সঙ্গেও তুলনা করা হচ্ছে, যেখানে ২০১৭ সালে ৭২ জন প্রাণ হারান।

হংকংয়ের প্রধান নির্বাহী জন লি ঘোষণা করেছেন, ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সহায়তায় সরকার ৩০ কোটি হংকং ডলার (প্রায় ৩ কোটি ৯0 লাখ মার্কিন ডলার) তহবিল গঠন করবে। চীনের বেশ কয়েকটি বড় টেক কোম্পানিও অনুদানের ঘোষণা দিয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বোর্ডের সব জেলার আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত

হরমুজ প্রণালিতে ট্যাংকারে হামলার পর ইরানে মার্কিন সামরিক অভিযান

প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে স্বপ্নের সোপানে মেসিরা

ঢাকা-কক্সবাজার ট্রেন চলাচল বন্ধ, মাঝপথে আটকা পর্যটক এক্সপ্রেস

সেনাবাহিনীকে পেশাদারিত্ব ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশনা

বিপৎসীমা অতিক্রম করবে তিস্তা, ১২ জেলায় দেখা দিতে পারে বন্যা

ঈশ্বরদীতে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ছাদে পড়েছিল কিশোরের মরদেহ

বর্তমান সংসদকে বাংলাদেশের ইতিহাসের সেরা সংসদ হিসেবে দেখতে চাই: চিফ হুইপ

অপরাধীদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা

১০

পবিত্র শহর কোমে পৌঁছেছে খামেনির মরদেহ, লাখো মানুষের শোকমিছিল

১১

আবারও হাসপাতালে ভর্তি অভিনেত্রী দীপিকা

১২