গায়ক-গিটারিস্ট জুটির মৃত্যু, বাংলা সংগীতাঙ্গনে শোকের ছায়া

ছবি: সংগৃহীত

দেশে দুই দিনের ব্যবধানে দেশের সংগীতাঙ্গন হারিয়েছে দুজন গুণী শিল্পীকে। সংগীত নেমেছে অঙ্গনে শোকের ছায়া। গত বৃহস্পতিবার রাতে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান নন্দিত গিটারিস্ট সেলিম হায়দার, গতকাল শুক্রবার বিকেলে গায়ক জেনস সুমন। দুজনের মধ্যে ছিল একটি বিশেষ যোগসূত্র- জনপ্রিয় অ্যালবাম ‘একটা চাদর হবে’। এই অ্যালবামের গায়ক ছিলেন সুমন। গিটার বাজিয়েছিলেন সেলিম হায়দার। 

২০০২ সালে প্রকাশ পায় ‘একটা চাদর হবে’ শিরোনামের অ্যালবাম। বিটিভির একটি ম্যাগাজিন অনুষ্ঠানে প্রচারের পর সাড়া ফেলে অ্যালবামের টাইটেল ট্র্যাক ‘একটা চাদর হবে’ গানটি। রাতারাতি আলোচনায় চলে আসেন গানটির গায়ক জেনস সুমন। ইথুন বাবুর লেখা, সুর ও সংগীতায়োজেনে এই পুরো অ্যালবামে গিটার বাজিয়েছেন সেলিম হায়দার। গতকাল সেলিম হায়দারকে আজিমপুরে দাফন করতে করতেই খবর আসে জেনস সুমনের মৃত্যুর।

গীতিকবি ও সুরকার ইথুন বাবু জানান,‘একটা চাদর হবে বাংলা অডিও ইন্ডাস্ট্রিতে একটি ইতিহাস। সেলিম হায়দারের জানাজা দাফন শেষে সুমনের (জেনস) মৃত্যুর সংবাদ পেয়েছি, আমার ভেতরে এখন কী চলছে, তা ভাষায় প্রকাশ করতে পারব না। একসঙ্গে কাছের দুজন মানুষকে হারানোর বেদনা মেনে নেওয়ার মতো না।’

গতকাল দুপুরে বুকে প্রচণ্ড ব্যথা উঠলে জেনস সুমনকে নেওয়া হয় রাজধানীর জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে। সেখানেই বেলা সাড়ে তিনটার দিকে ‘একটা চাদর হবে চাদর’খ্যাত এই জনপ্রিয় সংগীতশিল্পীর মৃত্যু হয়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্টের নতুন চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবর রহমান

১

বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ

২

ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ

৩

দিল্লিতে আজ ফের বড় বিক্ষোভে নামছে বিরোধীরা, যোগ দিচ্ছেন মমতা

৪

নানা পাটেকর ছিলেন ‘লেফটেন্যান্ট কর্নেল’, ছিলেন কার্গিল যুদ্ধেও

৫

বলিউড অভিনেতা নানা পাটেকরের জীবনাবসান

৬

দেশের ৩৪ লাখ শিশুকে টিকাদানে সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

৭

রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

৮

সৌদির ২ বিমানবন্দরে হুতিদের হামলা, নারীসহ ৩ বিদেশি নিহত

৯

ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলা শুরু হলো

১০

মানুষের আস্থার প্রতীক ইম্পেরিয়াল হেলথকেয়ার

১১

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের জামিন মেলেনি

১২