গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে দর্শনা বণিক

ছবি: সংগৃহীত।

টলিউডের পরিচিত মুখ অভিনেত্রী দর্শনা বণিক গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। কয়েক দিন ধরে জ্বর ও পেটের সংক্রমণজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। শুরুতে সাধারণ শারীরিক অসুস্থতা মনে হলেও পরে অবস্থার অবনতি হলে দ্রুত তাকে হাসপাতালে নেয়া হয়। দর্শনার স্বামী অভিনেতা ও প্রযোজক সৌরভ দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

সৌরভ দাস জানিয়েছেন, গত কয়েক দিন ধরেই অভিনেত্রীর জ্বর ওঠানামা করছিল। পাশাপাশি পেটের সমস্যাও বাড়তে থাকে। চিকিৎসকের পরামর্শ নিতে গেলে প্রাথমিক পরীক্ষার পরই তারা বিষয়টির গুরুত্ব বুঝতে পারেন। এরপর আর দেরি না করে মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় দর্শনাকে।  সৌরভ তার স্ত্রীর সুস্থতার জন্য সবার দোয়া চেয়েছেন। 

বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন অভিনেত্রী। একাধিক পরীক্ষা-নিরীক্ষা চলছে এবং সেই অনুযায়ী চিকিৎসাও দেয়া হচ্ছে। পরিবার সূত্রে জানা গেছে, প্রথম দিকে পরিস্থিতি কিছুটা উদ্বেগজনক হলেও এখন ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। চিকিৎসকেরা আশাবাদী, পর্যাপ্ত বিশ্রাম ও সঠিক চিকিৎসা পেলে দ্রুত সুস্থ হয়ে উঠবেন তিনি।

খবরটি প্রকাশ্যে আসতেই উদ্বেগ ছড়িয়ে পড়ে দর্শনার অনুরাগীদের মধ্যে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার দ্রুত আরোগ্য কামনা করে পোস্ট করছেন ভক্তরা। টলিউডের অনেক তারকাও অভিনেত্রীর পাশে থাকার বার্তা দিয়েছেন। পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, গুজবে কান না দিয়ে সবাই যেন তার সুস্থতার জন্য প্রার্থনা করেন। আপাতত চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সম্পূর্ণ বিশ্রামেই রাখা হয়েছে দর্শনাকে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

অগ্নিকাণ্ডে পুড়ল ঐতিহ্যবাহী ‘ঝলমল’ সিনেমা হল

১

হামের টিকার আওতায় ২ কোটি শিশু, যুক্ত হচ্ছে আরও ৩৫ লাখ

২

ইনু-দীপু মনিসহ গ্রেপ্তার আসামিরা ট্রাইব্যুনালে

৩

তিতাসের জরুরি বার্তা, গ্যাস থাকবে না যেসব এলাকায়

৪

সেন্সর বোর্ডে যাওয়ার আগেই সালমানের ‘মাতৃভূমি’তে বড় পরিবর্তন

৫

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র, ব্যয় ২,৪৯৮ কোটি টাকা

৬

সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম ও তার ছেলে চিত্রনায়ক শান্তর মরদেহ উত্তোলন

৭

ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় হাসপাতালগুলোতে শয্যা বাড়ানোর নির্দেশ

৮

ঢাকার বস্তিতে যক্ষ্মা শনাক্তে জাপানের ১.৪৫ লাখ ডলারের সহায়তা

৯

মেসির শেষ নাচে মাতল আর্জেন্টিনা, বেনিনকে হারিয়ে স্মরণীয় ইতি

১০

সরকারি কলেজে শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

১১

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

১২