পরীমনির সঙ্গে তুলনা করায় ডাকসু নেত্রীর ক্ষোভ প্রকাশ

ছবি: সংগৃহীত।

পরীমনির সঙ্গে তুলনা করায় খেপে গেলেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়া। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার দিন ধানমণ্ডির ৩২ নম্বরে ফের আনা হয় দুটি বুলডোজার।

রাফিয়া কাল সোমবার (১৭ নভেম্বর) সেখানে গিয়েছিলেন। পুলিশ ওই জায়গা থেকে বিক্ষোভকারীদের সরাতে সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।

চলে ধাওয়া-পাল্টাধাওয়া। এক সময়ে রাফিয়া পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। পাশ থেকে কেউ একজন বলেন, পরীমনির মতো ভাইরাল হতে এসেছেন এখানে? 

এমন কথা শুনে ক্ষিপ্ত হন রাফিয়া। তিনি বারবার জানতে চান কে বলেছে এটা, কে বলেছে? পুলিশের দিকে এগিয়ে গিয়ে বলতে থাকেন, আপনাদের কেন মনে হয়েছে আমি পরীমনির মতো ভাইরাল হতে এসেছি? 

পরে রাফিয়া নিজের ফেসবুকে একটি পোস্ট দেন। যেখানে জানিয়েছেন ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়ানোর কোনো ইচ্ছা তাঁর নেই।

রাফিয়া বলেন, “দেখেন, একটা স্পষ্ট কথা বলি, ভবিষ্যতে আমার রাজনীতিতে জড়ানোর সম্ভাবনা খুবই কম।  জামায়াত, বিএনপি সবেতেই আমি ডিজাপোয়েন্টেড। এনসিপির প্রতি আশা ছিল, সেই আশা আস্তে আস্তে নিভতেসে।”

ডাকসুর এই সদস্য বলেন, “যত দিন মজলুমের ওপর লাঠিচার্জ হবে, যত দিন স্বৈরাচারের প্রেতাত্মা সিন্দাবাদের ভূতের মতো আমাদের রাষ্ট্রযন্ত্রের ঘাড়ে সাওয়ারি হয়ে থাকবে, তত দিন আমি জালিমের বিরুদ্ধে দাঁড়াব। আমার কোনো দল নাই, রাজনৈতিক কোনো স্বার্থ নাই। শুধু অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো ছাড়া আমার কোনো উদ্দেশ্যও নাই।”


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে ট্রাকচাপায় স্কুলশিক্ষকের মৃত্যু

আজ প্রথমবার বঙ্গভবনে অফিস করবেন রাষ্ট্রপতি, দেয়া হবে গার্ড অব অনার

কলকাতায় ১৩ হোটেল বন্ধ, ১৬টি খালি করার ও ৫০টিকে কারণ দর্শানোর নোটিশ

নিহত ৫ বাংলাদেশীর মরদেহ বেনাপোলে হস্তান্তর

পাবনার চাটমোহরে শিক্ষার্থীদের মাঝে ক্লেমনের গাছের চারা বিতরণ

জাতীয় স্বার্থ নিশ্চিত করেই সঠিক সময়ে হবে ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেল অটোরিকশা, নিহত ৪

কলেরা ঠেকাতে মাঠে নামল সরকার, শুরু হয়েছে গন টিকাদান কর্মসূচি।

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

১০

তিন ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

১১

রাজেশ ঘোষই আসিফের ক্যারিয়ারের ‘তুরুপের তাস’

১২