ঢাবি উপাচার্যের পদত্যাগের সিদ্ধান্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক . নিয়াজ আহমদ খান পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানিয়েছেন, যে আপদকালীন বিশেষ পরিস্থিতিতে তিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন, সেই পরিস্থিতি এখন আর বিদ্যমান নেই বলেই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে . নিয়াজ আহমদ খান বলেন, “একটি আপদকালীন সময়ে আমি দায়িত্ব নিয়েছিলাম। সেই আপদকালীন সময় এখন আর নেই। তাই আমি ভিসির দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই।তিনি আরও বলেন, বর্তমানে তিনি ডেপুটেশনে আছেন এবং ডেপুটেশন থেকে অব্যাহতি নিয়ে নিজের মূল দায়িত্বউন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক হিসেবে শিক্ষকতায় ফিরে যেতে চান।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে সরকার অংশীজনরা চাইলে তিনি কিছু সময় দায়িত্বে থাকতে প্রস্তুত আছেন, যাতে হঠাৎ করে কোনো শূন্যতা তৈরি না হয় এবং একটি স্মুথ ট্রানজিশন নিশ্চিত করা যায়।

. নিয়াজ আহমদ খান বলেন, “আমি কখনোই এই দায়িত্বকে নিয়মিত চাকরি হিসেবে দেখিনি। এটি আমার কাছে ছিল একটি আমানতের মতো।ছাত্রদের অনুরোধ ভালোবাসার কারণেই তিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, নতুন রাজনৈতিক সরকার দায়িত্ব নিলে তারা যেন নিজেদের মতো করে প্রশাসন সাজিয়ে নিতে পারে, সে কারণেই তিনি সরে দাঁড়াতে চান। তবে প্রয়োজনে ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয় বা সরকারের যেকোনো সহযোগিতায় তিনি প্রস্তুত থাকবেন বলে জানান।

পদত্যাগের সিদ্ধান্ত কোনো চাপের কারণে নয় উল্লেখ করে তিনি বলেন, অনেকে ভাবতে পারেন আমি চাপে পড়ে সিদ্ধান্ত নিচ্ছি। কিন্তু বাস্তবে এমন কিছু হয়নি।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ জনের প্রাণ

স্বাস্থ্যখাতের সংস্কার ও উন্নয়নে চিকিৎসক নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল

পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫

কবর থেকে লাশ উঠল, ৮ মাসেও এল না রিপোর্ট—নাফিউল হত্যায় বিচারহীনতার অভিযোগ

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পাবনায় বিএনপির বিক্ষোভ

এক ট্রলারে মিলল ৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়

যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের

৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক

আবারও ভারত থেকে গম কিনছে বাংলাদেশ, কেজি কত টাকা?

১০

মধ্যপ্রাচ্যের সংকট কাটলে তেলের দাম কমাবে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

১১

সরকার-বিরোধীদলের যতই মতানৈক্য ঘটুক, ফ্যাসিবাদ যেন ফিরে না আসে: রিজভী

১২