ভয়ংকর রূপে ঘূর্ণিঝড় ‘মন্থা’, রাতেই আঘাত হানবে যেসব এলাকায়

ছবি: সংগৃহীত ।

ভয়ংকর রূপ ধারণ করেছে ঘূর্ণিঝড় ‘মন্থা’। এটা তীব্র গতিতে উপকূলের খুব কাছে চলে এসেছে। এর প্রভাবে মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর থেকেই বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বেশ কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিডব্লিউওটির ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঘূর্ণিঝড়ের কারণে আজ এবং বুধবার (২৯ অক্টোবর) থেকে সারা দেশে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। ঘূর্ণিঝড়টি সরাসরি বাংলাদেশে আঘাত না হানলেও এর প্রভাবে বৃষ্টিবলয় ‘আঁখি’ শুরু হবে।

এদিকে ঘূর্ণিঝড় নিয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সবশেষ পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মন্থা’ আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি সোমবার মধ্যরাতে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩০৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৬০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ১ হাজার ১৬৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৭৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।

ভয়ংকর রূপ ধারণ করেছে ঘূর্ণিঝড় ‘মন্থা’। এটা তীব্র গতিতে উপকূলের খুব কাছে চলে এসেছে। এর প্রভাবে মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর থেকেই বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বেশ কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপরাধীদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা

পবিত্র শহর কোমে পৌঁছেছে খামেনির মরদেহ, লাখো মানুষের শোকমিছিল

আবারও হাসপাতালে ভর্তি অভিনেত্রী দীপিকা

সার্কের সংকট কেবল রাজনৈতিক নয়, প্রাতিষ্ঠানিকও: শামা ওবায়েদ

জুনে গ্লোবাল গেটওয়ে যোগদানে প্রধানমন্ত্রীকে ইইউ প্রধানের আমন্ত্রণ

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিয়েছে কমিশন: ইসি সানাউল্লাহ

জাতিসংঘের সম্মেলনে যোগ দিতে নিউইয়র্কে স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার্থীদের অনুপস্থিতির হার কমাতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে নেই লিটন

১০

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ

১১

শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা রহমান

১২