আমিরাতে ভিসা সহজিকরণে কর্তৃপক্ষের সঙ্গে কনসাল জেনারেলের বৈঠক

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, ভিসা প্রাপ্তি ও ট্রান্সফার সহজিকরণ এবং এ দেশে বসবাসরত প্রবাসী কর্মীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি নিয়ে আলোচনা হয়েছে।

 

বুধবার (২৯ জানুয়ারি) গুরুত্বপূর্ণ এই বৈঠকে দুবাই ও উত্তর আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের নানা জটিলতা নিরসনে মিনিস্ট্রি অব হিউম্যান রিসোর্স অ্যান্ড এমিরেটাইজেশনের আন্ডার সেক্রেটারির খলিল ইব্রাহিম খোরির সঙ্গে দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামানের এ বৈঠক অনুষ্ঠিত হয়।

 

সংযুক্ত আরব আমিরাতে প্রকৌশলী, ডাক্তার, নার্সসহ বিভিন্ন সেক্টরে অধিকহারে বাংলাদেশিদের নিয়োগের বিষয়ে খোরির দৃষ্টি আকর্ষণ করেন কনসাল জেনারেল রাশেদুজ্জামান। এ ছাড়া, তিনি দুবাইসহ আমিরাতের বন্দরসমূহে বাংলাদেশি নাবিকদের সাইন অব/ট্রানজিট ভিসা প্রাপ্তিতে জটিলতা নিরসনে মিনিস্ট্রি অব হিউম্যান রিসোর্স অ্যান্ড এমিরেটাইজেশনের সহযোগিতা কামনা করেন।

 

ইব্রাহিম খোরি কনসাল জেনারেলের অনুরোধগুলো গুরুত্ব সহকারে শোনেন এবং এসব বিষয়ে তার মন্ত্রণালয় হতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

 

বৈঠকে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাইয়ের কাউন্সেলর (শ্রম) মুহাম্মদ আব্দুস সালাম, প্রথম সচিব (শ্রম) মিসেস শাহনাজ পারভীন এবং মিনিস্ট্রি অব হিউম্যান রিসোর্স অ্যান্ড এমিরেটাইজেশনের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-কক্সবাজার ট্রেন চলাচল বন্ধ, মাঝপথে আটকা পর্যটক এক্সপ্রেস

সেনাবাহিনীকে পেশাদারিত্ব ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশনা

বিপৎসীমা অতিক্রম করবে তিস্তা, ১২ জেলায় দেখা দিতে পারে বন্যা

ঈশ্বরদীতে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ছাদে পড়েছিল কিশোরের মরদেহ

বর্তমান সংসদকে বাংলাদেশের ইতিহাসের সেরা সংসদ হিসেবে দেখতে চাই: চিফ হুইপ

অপরাধীদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা

পবিত্র শহর কোমে পৌঁছেছে খামেনির মরদেহ, লাখো মানুষের শোকমিছিল

আবারও হাসপাতালে ভর্তি অভিনেত্রী দীপিকা

সার্কের সংকট কেবল রাজনৈতিক নয়, প্রাতিষ্ঠানিকও: শামা ওবায়েদ

১০

জুনে গ্লোবাল গেটওয়ে যোগদানে প্রধানমন্ত্রীকে ইইউ প্রধানের আমন্ত্রণ

১১

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিয়েছে কমিশন: ইসি সানাউল্লাহ

১২