শেরপুরের গারো পাহাড়ে বাণিজ্যিকভাবে গোলাপ চাষ শুরু

ছবি: সংগৃহীত

শেরপুরের গারো পাহাড়ে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে নানা রঙের গোলাপ চাষ। উচ্চ মূল্যের এই ফুল চাষে অনাবাদি জমি যেমন চাষ যোগ্য হচ্ছে, তেমনি গোলাপ কাঁটাযুক্ত হওয়ায় বন্যহাতির কবল থেকেও রক্ষা পাচ্ছে আবাদি জমি। এদিকে,বাড়তি আয়ের সম্ভাবনা থাকায় গোলাপ চাষে ঝুঁকছেন স্থানীয়রা। বেকার যুবকদেরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে।

জানা যায়, কয়েকবছর আগেও এসব এলাকায় বন্যহাতির অবাধ বিচরণ ছিল। প্রায়ই হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত হতো ফসলের জমি। ২০২২ সালে কৃষি অফিসের পরামর্শে সন্ধ্যাকূড়া গ্রামে বাণিজ্যিকভাবে বাহারি রঙের গোলাপ চাষ শুরু করেন মোহাম্মদ আলী নামে এক কৃষক। 

এদিকে, গোলাপগুলো কাটাযুক্ত হওয়ায়, সেই বাগানের আশপাশে আর বন্যহাতি দেখা যায়নি। এছাড়া, ব্যবসায় সাফল্য পাওয়ায় নতুন করে ১২ টি বাগান শুরু করেন স্থানীয়রা উদ্যোক্তারা। যেখান থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে নানা রঙের গোলাপ ফুল। 

গোলাপ বাগান দেখতে প্রতিদিনই আসছেন দর্শনার্থীরা। অনেকে আবার নিজেদের পতিত জমিতে লাভজনক এই ফুল চাষে আগ্রহী হয়ে উঠছেন।

এদিকে, গোলাপ চাষ ঘিরে কৃষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং নিয়মিত মাঠ পরিদর্শনের পাশাপাশি গোলাপ চাষাবাদে সব ধরনের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়ূর: প্রকৃতির অপরূপ সুন্দর পাখি

১

রাশিয়ায় চাকরির নামে মানবপাচার, ড্রোন হামলায় ২০ বাংলাদেশির মৃত্যু: এসআরবি

২

২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণ গেল ৭ জনের

৩

টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে

৪

আগুন আর কালো ধোঁয়া ছাড়া কিছুই দেখা যাচ্ছিল না

৫

সেনাবাহিনীর পর এবার যোগ দিলো বিজিবি

৬

সৌদি বিমানবন্দরে আটকা পড়েছেন ঈশ্বরদীর ৫০ ওমরাহ যাত্রী

৭

সাবিলার বিচ্ছেদের গুঞ্জন, নেপথ্যে শাকিব খান?

৮

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইন অনুযায়ী ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

৯

টঙ্গীতে ওষুধ কারখানার কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৬ ইউনিট

১০

ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী

১১

রায়গঞ্জের সলঙ্গায় ছেলের মৃত্যুর শোকে প্রাণ গেল মায়ের

১২