চলন্ত ট্রেনে সন্তান প্রসব, সুস্থ মা ও নবজাতক

ছবি : সংগৃহীত।

চুয়াডাঙ্গা থেকে যশোর আসার পথে ‘কপোতাক্ষ এক্সপ্রেস’ ট্রেনে ছেলে সন্তানের জন্ম দিয়েছেন রেশমা খাতুন (২৭) নামে এক নারী। 

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বাবার বাড়ি যশোর শহরের শংকরপুর যাওয়ার পথে চলন্ত ট্রেনে সন্তান প্রসব করেন তিনি।

রেশমা খাতুন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জামদানি গ্রামের মোহাম্মদ রনির স্ত্রী এবং যশোর শংকরপুর টার্মিনাল এলাকার মৃত শাহাবুদ্দিনের মেয়ে। এর আগে তাদের দুটি ছেলে সন্তান ছিল। নতুন সন্তানের জন্মের পর এখন তিন সন্তানের জননী হলেন রেশমা।

রেশমা জানান, তিনি আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। সন্তান প্রসবের উদ্দেশ্যে শুক্রবার সকালে মা মনোয়ারা খাতুনকে সঙ্গে নিয়ে ট্রেনে চুয়াডাঙ্গা থেকে যশোরে আসছিলেন। দর্শনা স্টেশন পার হওয়ার পরই তার প্রসব বেদনা শুরু হয় এবং চলন্ত ট্রেনেই তিনি একটি ছেলে সন্তানের জন্ম দেন।

এ খবর আগেই যশোর রেলওয়ে স্টেশনে পৌঁছালে সেখানে ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়। দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিস সদস্যরা নবজাতক ও প্রসূতিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, নবজাতকের নাড়ি অক্ষত অবস্থায় মা-সন্তানকে হাসপাতালে আনা হয়। পরে সিনিয়র স্টাফ নার্স শিরিনা আক্তার শিশুর নাড়ি কেটে দেন।

গাইনি বিভাগের মেডিকেল অফিসার ডা. রাবেয়া খাতুন জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে রেশমাকে দুই ব্যাগ রক্ত দেয়া হয়েছে। বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

১০

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১২