রায়গঞ্জে শিশু ধর্ষণের আসামী গ্রেপ্তার

সিরাজগঞ্জের রায়গঞ্জে শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করেছে সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবি পুলিশ সুত্রে জানাগেছে শুক্রবার (১৪ মার্চ) দুপুরে পাবনার বেড়া পৌরসভার শাহাপাড়া গ্রামে তার মামার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের নাড়ুয়া গ্রামের আব্দুল আলীমের ছেলে। মামলার এজাহারে তার বয়স ১৪ বছর লেখা হলেও প্রকৃত বয়স ১২ বছর। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে বলে সুত্রটি জানায়।

উল্লেখ্য, রোববার (৯ মার্চ) সকালে নাড়ুয়া গ্রামে একটি এনজিও  পরিচালিত "আঁচল "কেন্দ্র নামের একটি প্রতিষ্ঠানে পড়ানোর জন্য দুই ভাইবোনকে রাখতে যায় নির্যাতিত শিশুটি। এ সময় ওই প্রতিষ্ঠানের শিক্ষিকার ছেলে মোহাম্মদ আলীর ধর্ষণের শিকার হয় শিশুটি। নির্যাতিত শিশুটি ক্রমে অসুস্থ হয়ে পড়লে বৃহস্পতিবার দুপুরে তাকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই ধর্ষিতার বাবা নাড়ুয়া গ্রামের আলম শেখ থানায় মামলা দায়ের করেন।

রায়গঞ্জ থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, নির্যাতিত শিশুটি নিজ গ্রামে আঁচল  নামক স্কুলে যায়। ওই স্কুল শিক্ষিকার ছেলে মোহাম্মদ আলী তাকে নিজ ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেছে। এ ঘটনায় ধর্ষিতা শিশুটির বাবা থানায় অভিযোগ দিলে মামলা হিসেবে নেওয়া হয়েছে।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তা বদলি

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারাগার থেকে মুক্ত

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিতে কমিশনের ঘাটতি নেই, ফল ঘোষণার পরই গেজেট

হামের উপসর্গে ৪ আরও শিশুর মৃত্যু

৮ বছর আগে ডিভোর্স হয়েছে অভিনেত্রী মীমের

হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ কমছে, শক্ত অবস্থানে যুক্তরাষ্ট্র

উচ্চস্বরে গান বাজানো নিয়ে পুলিশ-মাদরাসা শিক্ষার্থী সংঘর্ষ, আহত ৩০

আজকের নামাজের সময়সূচি

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন

১০

ঘটবে মহাজাগতিক ঘটনা, ৬ মিনিট ২৩ সেকেন্ড অন্ধকারে ডুববে যেসব শহর

১১

বাবাকে হারানোর পর মেসির বর্তমান অবস্থা জানালেন ইন্টার মায়ামি কোচ

১২