আজ ফের নির্বাচন কমিশন ঘেরাও করবে ছাত্রদল

ছবি : সংগৃহীত।

নির্বাচন কমিশন (ইসি) ঘেরাও কর্মসূচি ফের পালনের ঘোষণা দিয়েছে ছাত্রদল। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, আজ সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১১টা থেকে এ কর্মসূচি শুরু হবে। গতকাল রবিবার সন্ধ্যায় রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে কথা বলে এ ঘোষণা দেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

এর আগে নির্বাচন কমিশন ভবনে কমিশনারদের সঙ্গে বৈঠক করে ছাত্রদলের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল। পাঁচ সদস্যের প্রতিনিধিদলে ছাত্রদলের সভাপতি ছাড়াও ছিলেন সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, জ্যেষ্ঠ সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম ও সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান।

আলোচনা শেষে নেতা–কর্মীদের উদ্দেশে রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘নির্বাচন কমিশনের কাছে তিনটি ইস্যু নিয়ে আমাদের বক্তব্য তুলে ধরা হয়েছে। কমিশন সেই বক্তব্য শুনেছে। বিষয়গুলো তারা যৌক্তিকভাবে বিবেচনা করবে বলে আশ্বস্ত করেছে। এর পরিপ্রেক্ষিতে আজকের মতো অবস্থান কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়েছে। তবে দাবি আদায় না হওয়ায় আগামীকাল বেলা ১১টায় আবারও নির্বাচন কমিশন ঘেরাও করা হবে।’

দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘেরাও চলবে বলে জানান ছাত্রদল সভাপতি। তিনি বলেন, ‘আরেকটি কথা স্পষ্ট করে বলতে চাই, ২২ জানুয়ারি থেকে জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু হবে। এরপর যদি আর কোনো ষড়যন্ত্র করা হয়, মব তৈরি করা হয় তাহলে ছাত্রদল বসে থাকবে না।’

রাকিবুল ইসলাম রাকিব বলেন, প্রতিটি ছাত্র সংসদ নির্বাচনের আগে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী মব সৃষ্টি করেছে। তারা বলেছে ছাত্রদল নাকি ছাত্র সংসদ নির্বাচন চায় না। তারই ধারাবাহিকতায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন নিয়েও মব তৈরি করা হয়েছে। বিষয়গুলো নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। তারা এগুলো বিবেচনা করবে, এমনটাই আশা।

পোস্টাল ব্যালটের বিষয়ে ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, ‘দেশে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে নির্বাচন হচ্ছে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে পোস্টাল ব্যালটের আয়োজন অত্যন্ত দুর্বল ব্যবস্থাপনায় হয়েছে। নির্বাচনের আগেই জামায়াতে ইসলামী এবং শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাদের বাসায় পোস্টাল ব্যালট পাওয়া গেছে। 

এ ঘটনা আমাদের ২০১৮ সালে রাতের ভোটের কথা মনে করিয়ে দেয়। আমরা নির্বাচন কমিশনের কাছে বিষয়টি উত্থাপন করেছি। তারাও স্বীকার করেছে যে পোস্টাল ব্যালটের বিষয়ে একধরনের দুর্বল ব্যবস্থাপনা হয়েছে। তারা আশ্বস্ত করেছে, অবিলম্বে তারা এটি সমাধান করবে।’

এর আগে বেলা ১১টা থেকে ইসি কার্যালয়ের সামনে ছাত্রদলের নেতা–কর্মীরা অবস্থান নেন। কর্মসূচিতে ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ শীর্ষ নেতারা অংশ নেন। পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের কমিটির কয়েক হাজার নেতা–কর্মী এ কর্মসূচিতে অংশ নেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইসরায়েলের সঙ্গে ইইউ সহযোগিতা চুক্তি বাতিলের দাবি স্পেনের

ধান সংরক্ষণে নতুন দিগন্ত, বাকৃবির উদ্ভাবিত ‘গ্রেইন গার্ড’

বগুড়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফায় আলোচনার প্রস্তুতি

এক মাসের ব্যবধানে এলপিজিতে ৫৯৯ টাকা বৃদ্ধি, আজ থেকে কার্যকর নতুন দাম

৬৩৮ কোটি টাকার ইপিজেড প্রকল্পের জায়গা দখলে সহায়তা করছে নেসকো

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ৫ মে

অ্যাপভিত্তিক রাইডে ন্যায্য ভাড়ার দাবিতে শ্রমিক সমাবেশ, দাবি না মানলে ধারাবাহিক কর্মসূচির ঘোষণা

১০

চলতি সপ্তাহে জ্বালানি পৌঁছাবে আরও পাঁচ ট্যাংকার

১১

বেড়েছে জ্বালানি তেলের দাম, লিটারে ১৫ থেকে ২০ টাকা

১২