ক্যাম্পাস থেকে ছাত্রলীগ বিতাড়িত করার ঘোষণা ছাত্রদল সভাপতির

ছবি সংগৃহিত।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের বিতাড়িত করার ঘোষণা দিয়েছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। 

বুধবার (১৪ মে) দুপুরে ঢাবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে উপাচার্যের বাসভবনের সামনে আয়োজিত সমাবেশে এমন ঘোষণা দেন তিনি।

ছাত্রদল সভাপতি বলেন, ক্যাম্পাসে শিক্ষার্থীরা নিরাপদ না। প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থ। এ সময় উপাচার্যের পদত্যাগ দাবি করেন তিনি।

রাকিবুল ইসলাম রাকিব বলেন, গত ১০ মাসে দুই শিক্ষার্থী হত্যার শিকার হয়েছেন। এই হত্যাকাণ্ডের দায় কোনোভাবেই প্রশাসন এড়াতে পারে না। আমরা অবিলম্বে সব হল ও ঢাবি প্রশাসনের সব পদ থেকে স্বৈরাচার আওয়ামী লীগের দোসরদের সরিয়ে দেয়ার দাবি জানাচ্ছি।

এর আগে মঙ্গলবার (১৩ মে) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শাহরিয়ার আলম সাম্যকে ছুরিকাঘাত করে একদল দুর্বৃত্ত। পরে রক্তাক্ত অবস্থায় রাত ১২টার দিকে সহপাঠীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাম্যকে মৃত ঘোষণা করেন। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তা বদলি

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারাগার থেকে মুক্ত

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিতে কমিশনের ঘাটতি নেই, ফল ঘোষণার পরই গেজেট

হামের উপসর্গে ৪ আরও শিশুর মৃত্যু

৮ বছর আগে ডিভোর্স হয়েছে অভিনেত্রী মীমের

হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ কমছে, শক্ত অবস্থানে যুক্তরাষ্ট্র

উচ্চস্বরে গান বাজানো নিয়ে পুলিশ-মাদরাসা শিক্ষার্থী সংঘর্ষ, আহত ৩০

আজকের নামাজের সময়সূচি

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন

১০

ঘটবে মহাজাগতিক ঘটনা, ৬ মিনিট ২৩ সেকেন্ড অন্ধকারে ডুববে যেসব শহর

১১

বাবাকে হারানোর পর মেসির বর্তমান অবস্থা জানালেন ইন্টার মায়ামি কোচ

১২