সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ছাত্রদল নেতার মৃত্যু

ছবি সংগৃহিত।

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ছাত্রদল নেতা মারা গেছেন।

নিহত কবির হোসেন সদিয়া চাঁদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও চাঁদপুর গ্রামের ফজল আকন্দের ছেলে। বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মঙ্গলবার বিকেলে সদিয়া চাঁদপুর ইউনিয়নের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংঘর্ষের ঘটনায় তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হলে ঢাকার ক্রিটিক্যাল কেয়ার হাসপাতালে নেওয়া হয়, যেখানে তিনি মারা যান।

এ ঘটনার প্রতিবাদে বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা এনায়েতপুরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছেন। তারা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এনায়েতপুর থানার ওসি রশওন ইয়াজদানি জানান, সংঘর্ষের ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন রয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২