হাজারীবাগে ব্যবসায়ীকে গুলি করে ৭০ ভরি স্বর্ণ ছিনতাই

ছবি সংগৃহিত।

রাজধানীর হাজারীবাগ সেকশন এলাকায় জুয়েলারি ব্যবসায়ীকে গুলি করে ৭০ ভরি স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। আহত জুয়েলারি ব্যবসায়ীর নাম সজল রাজবংশী (৩৭)। গুরুতর আহত অবস্থায় সজল রাজবংশীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে হাজারীবাগের বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সজল রাজবংশীর ভাই জয় রাজবংশী জানান, তাদের বাসা হাজারীবাগ সেকশন বেরীবাধ এলাকায়। কামরাঙ্গীরচরে তাদের ইতি জুয়েলার্স নামে স্বর্ণের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। রাতে দোকান বন্ধ করে তার ভাই সজল মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। সেকশন বেরীবাধ এলাকায় আসলে দুই মোটরসাইকেলে সাত থেকে আটজন ব্যক্তি মোটরসাইকেলের গতিরোধ করে তার বামপায়ের হাটুতে একটি গুলি করে। পরে সজলের কাধে থাকা স্বর্ণের ব্যাগটি নিয়ে যায়।

জয় রাজবংশী বলেন, তাঁর বড় ভাই সজল রাজবংশী কামরাঙ্গীরচর এলাকার ইতি জুয়েলার্সের মালিক। তিনি গতকাল রাতে তাঁর জুয়েলারি দোকান বন্ধ করে ব্যাগের মধ্যে ৭০ ভরি সোনা ও নগদ চার লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে করে হাজারীবাগের জেলেপাড়ার বাসায় ফিরছিলেন।

ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, হাজারীবাগ এলাকা থেকে ওই যুকককে আহত অবস্থায় স্বজনরা হাসপাতালে নিয়ে আসে। পরে প্রাথমিক চিকিসা দিয়ে বেসরকারী হাসপাতালে নিয়ে যায়। স্বজনরা অভিযোগ করে জানান, ছিনতাইকারীরা তার বাম পায়ে গুলি করে স্বর্ণের ব্যাগ নিয়ে গেছে।

 

 

 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি কলেজে শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

১

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

২

ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১

৩

রাষ্ট্রপতির সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

৪

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

৫

প্রধান শিক্ষক নিয়োগে আর আইনগত বাধা নেই

৬

বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী

৭

মেসির জন্য বিদায়ী মঞ্চ প্রস্তুত

৮

এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ

৯

প্রাথমিকের ১৮০ কর্মকর্তাকে মাঠপর্যায়ে বিদ্যালয় পরিদর্শনের নির্দেশ

১০

আবরার ফাহাদের ২০ খুনির ফাঁসির রায় কার্যকর কবে?

১১

৫২ বছর ধরে এক টাকায় পড়ানো শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

১২