আওয়ামী সমর্থকদের সতর্ক করে যা বললেন অভিনেত্রী চমক

ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়েছিলেন তিনি। এরপর ২০২০ সালে অভিনয়ে নাম লেখান। 

সাধারণত কাজ নিয়েই আগে আলোচনা ও শিরোনামে থাকতেন তিনি। তবে গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হওয়ার পর থেকে আওয়ামী লীগ সরকারের পতন পর্যন্ত সোশ্যাল মিডিয়া থেকে রাজপথ―সব মাধ্যমেই বেশ সক্রিয় এ অভিনেত্রী।

অভিনেত্রী চমক মনে করেন, গত ৫ আগস্ট যদি শেখ হাসিনা সরকারের পতন না হতো, তাহলে আন্দোলনকারীদের এতদিনে দেশদ্রোহীতার অপরাধে নিশ্চিহ্ন করে ফেলা হতো। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ২টায় ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে এ মন্তব্য করেছেন তিনি। এ সময় আওয়ামী সমর্থকদের সরাসরি সতর্কও করেছেন অভিনেত্রী।

চমক তার স্ট্যাটাসে লিখেছেন, ‘কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি ভালোবাসা আর গোটা দেশকে ভালোবাসা এক জিনিস না। দুটোকে মিলিয়ে ফেলবেন না।’

তিনি লিখেছেন, ‘স্বৈরাচার সরকার ৫ আগস্ট পতন না হলে, আমরা যারা আন্দোলনে নেমেছিলাম তাদের দেশদ্রোহীতার অপরাধে এতদিনে নিশ্চিহ্ন করে ফেলতেন। সেই ভয় জেনেও আমরা নেমেছিলাম রাস্তায়। তাই জীবনের ভয় আমরা করি না।’

সবশেষ এ অভিনেত্রী লিখেছেন, ‘মৃত্যু নিশ্চিত সামনে আসলেও যেটা ন্যায় সেটাকে ন্যায়ই বলব, যেটা অন্যায় সেটাকে অন্যায়। তাই যারা এখনো ভয় দেখানোর চেষ্টা করছেন, তারা দুইটা ঘুমের ওষুধ খেয়ে ঘুম দেন। নিজের মুরগির ন্যায় প্রাণ বাঁচিয়ে আজীবন বিড়ালের ন্যায় বেঁচে থাকুন, আমরা বাঘের ন্যায় একদিন বেঁচে থাকতে পারলেও গর্বিত। ধন্যবাদ।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২