মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনে পাওয়া বোমা সদৃশ বস্তু বোমা নয়: ডিএমপি

ছবি:সংগৃহীত

রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে শনিবার (১ আগস্ট) সকালে পাওয়া বোমা সদৃশ দুটি পরিত্যক্ত বস্তুতে কোনো ধরনের বিস্ফোরক বা বিপজ্জনক উপাদান ছিল না বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ঘটনাগুলোকে কেন্দ্র করে জনমনে সাময়িক আতঙ্ক সৃষ্টি হলেও পরীক্ষা-নিরীক্ষার পর পুলিশ নিশ্চিত হয়েছে। একই সঙ্গে গুজবে কান না দিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

ডিএমপির তথ্য অনুযায়ী, প্রথম ঘটনাটি ঘটে মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে। সেখানে একটি পরিত্যক্ত ব্যাগে বোমা থাকতে পারে এমন খবর পেয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ, ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।

পরে বোম্ব ডিসপোজাল ইউনিট সন্দেহজনক ব্যাগটি এক্স-রে স্ক্যান করে। স্ক্যানে ব্যাগের ভেতরে কৌটাসদৃশ একটি বস্তু দেখা গেলে নির্ধারিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুসরণ করে ফ্র্যাঞ্জিবল ডিসরাপ্টরের মাধ্যমে সেটিকে নিরাপদে নিষ্ক্রিয় করা হয়। এরপর ব্যাগটি খুলে দেখা যায়, এর ভেতরে জর্দার একটি কৌটা ও পান ছাড়া আর কিছুই নেই। কোনো ধরনের বিস্ফোরক বা ক্ষতিকর বস্তু পাওয়া যায়নি।

একই সময়ে তেজগাঁও থানার আওতাধীন ফার্মগেট এলাকায় মেট্রোরেল স্টেশনের নিচে একটি পরিত্যক্ত বস্তা ঘিরেও বোমা থাকার সন্দেহ দেখা দেয়। খবর পেয়ে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তা নিশ্চিত করে বস্তুটি পরীক্ষা করে। হ্যান্ড এন্ট্রি পদ্ধতিতে পরীক্ষা শেষে নিশ্চিত হওয়া যায়, বস্তার ভেতরেও কোনো বিস্ফোরক বা বিপজ্জনক বস্তু নেই।

ডিএমপি জানিয়েছে, দুটি ঘটনাতেই দ্রুত পদক্ষেপ নেয়ার মাধ্যমে সম্ভাব্য ঝুঁকি যাচাই করা হয়েছে এবং জননিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সব সময় প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

পুলিশ নগরবাসীকে যেকোনো সন্দেহজনক বস্তু দেখলে তা স্পর্শ না করে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানিয়েছে। একই সঙ্গে যাচাই-বাছাই ছাড়া কোনো গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি না করারও অনুরোধ জানিয়েছে ডিএমপি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেঙে যেতে পারে যুক্তরাজ্য? স্বাধীনতার পথে স্কটল্যান্ড-ওয়েলস-নর্দার্ন আয়ারল্যান্ড

আগামী পাঁচদিন কেমন থাকবে দেশের আবহাওয়া?

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৬

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৯৩

সাত মাস পর পা হারিয়ে ফিরলো রায়হান, রহস্য উদঘাটনে অনুসন্ধান দল

পেপারলেস ও ক্যাশলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ-ভারত সম্পর্ক সহজীকরণে শেখ হাসিনার হস্তান্তর গুরুত্বপূর্ণ: ডা. জাহেদ

অতিরিক্ত আইজিপির নেতৃত্বে গঠিত হচ্ছে পুলিশের সাইবার সিকিউরিটি ইউনিট

আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত: ইসি সচিব

স্বচ্ছতা রেখেই বিমানে যুক্ত হবে নতুন উড়োজাহাজ: ব্রিটিশ হাইকমিশনারকে বিমানমন্ত্রী

১০

হজরত শাহজালাল ও শাহপরাণ (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

১১

রমজান শুরু হতে আর কত দিন, জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ

১২