তাড়াশে পিকআপ চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের তাড়াশে রাশেদুল ইসলাম (৪০ ) নামের এক পিকআপ চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (১৯ এ্রপ্রিল) বেলা ১১টার  দিকে তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের তাড়াশ পৌর এলাকার আসানবাড়ী এলাকায় একটি ঝোপ থেকে পুলিশ ওই গলাকাটা মরদেহ উদ্ধার করেন।

রাশেদুল ইসলাম তাড়াশ পৌর সদরের ওয়াবদা বাঁধ এলাকার বাসিন্দা ও আব্দুল কাদের তুফানের ছেলে। তিনি পেশায় একজন পিক আপ চালক  বলে পরিবার সুত্রে এবং বলে পরিবার সুত্রে এবং তাড়াশ  থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান নিশ্চিত করেছেন।

নিহতের মা আকলিমা খাতুন ও স্থানীয়রা জানান,গতকাল শুক্রবার বিকেল থেকে রাশেদুল ইসলামকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে সকালে বাড়ির অদূরে তাড়াশ-রানীরহাট আঞ্চলিক  সড়কের তাড়াশ পৌর এলাকার আসানবাড়ী এলাকার একটি ঝোপে তার গলাকাটা মরদেহ দেখতে পাওয়া যায়। ধারণা করা হচ্ছে দূর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে। 

স্থানীয়রা তাড়াশ থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে।

এ প্রসঙ্গে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান জানান, বিষয়টি নিয়ে  পুলিশ তদন্ত কাজ শুরু করেছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২