ফুলজোড় নদী থেকে তিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ফুলজোড় নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া তিন স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ঝাঁটিবেলাই এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মৃতরা হলেন- সিরাজগঞ্জ শহরের বাহিরগোলা ঘোষপাড়া এলাকার বিশ্বজিৎ নিয়োগীর ছেলে কৃষ্ণ নিয়োগী (১৫), সয়াধানগড়া নতুনপাড়ার প্রভাষক ইমরুল হাসান সোহেলের ছেলে সারজিল (১৫) এবং ঝাঁটিবেলাই গ্রামের আব্দুর রহিমের ছেলে রাফি। তারা সবাই সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র ছিল।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, শনিবার সকালে ঝাঁটিবেলাই গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান এনামুল হক রঞ্জুর বাড়িতে বেড়াতে আসে তার নাতি জারিফের পাঁচ বন্ধু। ওই দিন বিকেলে ছয়জন স্থানীয় ফুলজোড় নদীতে গোসলে নামে। এ সময় তিনজন নদীর পানিতে ডুবে যায়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় রাফিন ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। আজ উদ্ধার হলো দুই জনের মরদেহ।

কামারখন্দ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর অপু কুমার মন্ডল বলেন, ‘‘খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে। গতকাল একজন ও আজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।’’

কামারখন্দ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোখলেসুর রহমান বলেন, ‘‘মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্টের নতুন চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবর রহমান

১

বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ

২

ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ

৩

দিল্লিতে আজ ফের বড় বিক্ষোভে নামছে বিরোধীরা, যোগ দিচ্ছেন মমতা

৪

নানা পাটেকর ছিলেন ‘লেফটেন্যান্ট কর্নেল’, ছিলেন কার্গিল যুদ্ধেও

৫

বলিউড অভিনেতা নানা পাটেকরের জীবনাবসান

৬

দেশের ৩৪ লাখ শিশুকে টিকাদানে সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

৭

রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

৮

সৌদির ২ বিমানবন্দরে হুতিদের হামলা, নারীসহ ৩ বিদেশি নিহত

৯

ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলা শুরু হলো

১০

মানুষের আস্থার প্রতীক ইম্পেরিয়াল হেলথকেয়ার

১১

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের জামিন মেলেনি

১২