ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ব্লকেড কর্মসূচি

ছবি সংগৃহিত।

সারাদেশে অব্যাহত নারী সহিংসতা, খুন, ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে বাংলা ব্লকেড নামে কর্মসূচি পালন করেছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থীরা। 

সোমবার (১০ মার্চ) দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা কোটবাড়ি এলাকায় মহাসড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। 

আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ শেষে ভিক্টোরিয়া কলেজ শিক্ষার্থী সোহাগী জাহান তনুসহ সকল ধর্ষণের বিচার ও তিন দিনের মধ্যে ট্রাইব্যুনাল গঠনসহ ৩ দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা।

বিক্ষোভকারী একাধিক শিক্ষার্থী বলেন, আমরা সবাই মাগুরার শিশুটির ধর্ষণের ঘটনা জানি। এমন অনেক ধর্ষণ হয়, যার খবর বাংলার মানুষ জানে না। ধর্ষণ বাড়ার অন্যতম কারণ হচ্ছে ধর্ষকদের উপযুক্ত সাজা না হওয়া। ১০-২০ হাজার টাকা দিয়ে, হুমকি দিয়ে তারা আবার মুক্ত আকাশের নিচে ঘুরে বেড়ায়। আমরা ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। প্রকাশ্যে তাদের ফাঁসির রায় কার্যকর করা দরকার, যাতে কেউ ধর্ষণ তো দূরের কথা, চিন্তাও না করতে পারে।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. ইকবাল বাহার মজুমদার বলেন, ‘ভিক্টোরিয়া কলেজ শিক্ষার্থীরা ধর্ষণের প্রতিবাদে বাংলা ব্লকেড নামে এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে সড়কের দুইপাশে প্রায় ছয় কিলোমিটার যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ ঘটনাস্থালে পৌঁছে তাদের সঙ্গে কথা বললে তারা অবরোধ তুলে নেন। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীরা পড়ালেখা শেষে কর্মক্ষম হতে পারে এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে

তবে কি আবারও মাঠে নামছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, বন্ধ থাকবে যেসব সড়ক

প্রয়োজনে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে হবে: নুরুল হক নুর

বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ সন্ধ্যা সাড়ে ৭টায়

গ্যাসের সরবরাহ বাড়েনি শিল্পের সংকটও কাটেনি

ইরানের অর্থনীতি ধ্বংস করে সরকার পতনের হুমকি যুক্তরাষ্ট্রের

সিজার অপারেশনে শিশুর মাথা, ঠোঁট ও শরীর কেটে ফেলার অভিযোগ, নবজাতকের মৃত্যু

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

পরিবার ভেবেছিল মৃত, ২৫ বছর পর স্বজনদের কাছে ফরিদ

১০

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শেষ

১১

সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ: স্বরাষ্ট্রমন্ত্রী

১২