বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদের জন্মবার্ষিকী আজ

ছবি: সংগৃহীত

আজ ১১ জুলাই, বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদের জন্মবার্ষিকী। আল মাহমুদ ১৯৩৬ সালের আজকের এই দিনের ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ। 

তিনি ছিলেন একাধারে কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোটগল্প লেখক, শিশুসাহিত্যিক এবং সাংবাদিক। বিংশ শতাব্দীর দ্বিতীয়াংশে সক্রিয় থেকে তিনি আধুনিক বাংলা কবিতাকে নতুন আঙ্গিকে, চেতনায় ও বাক্‌ভঙ্গীতে বিশেষভাবে সমৃদ্ধ করেছেন এই কবি। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে অংশ নিয়েছেন প্রবাসী সরকারের দায়িত্ব পালনের মধ্য দিয়ে। আল মাহমুদ বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তীকালে প্রতিষ্ঠিত সরকারবিরোধী সংবাদপত্র দৈনিক ‘গণকণ্ঠ’ পত্রিকার সম্পাদক ছিলেন।

১৯৫০-এর দশকে যে কয়েকজন লেখক বাংলা ভাষা আন্দোলন, জাতীয়তাবাদ, রাজনীতি, অর্থনৈতিক নিপীড়ন এবং পশ্চিম পাকিস্তানি সরকারবিরোধী আন্দোলন নিয়ে লিখেছেন তাদের মধ্যে আল মাহমুদ একজন। লোক লোকান্তর (১৯৬৩), কালের কলস (১৯৬৬), সোনালী কাবিন (১৯৭৩), মায়াবী পর্দা দুলে ওঠো ইত্যাদি তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ।

১৯৭১-এর মুক্তিযুদ্ধের পর তিনি গল্প লেখার দিকে মনোযোগী হন। ১৯৭৫ সালে তার প্রথম ছোটগল্প গ্রন্থ পানকৌড়ির রক্ত প্রকাশিত হয়। পরে ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের সহপরিচালক পদে নিয়োগ দেন। দীর্ঘদিন দায়িত্ব পালনের পর তিনি পরিচালক হন। পরিচালক পদ থেকে ১৯৯৩ সালে অবসর গ্রহণ করেন। 

ভাটি বাংলার নদী, চরাঞ্চলের জীবন, গ্রামীণ প্রেম-বিরহ, লোকজ সংস্কৃতি এবং আঞ্চলিক ভাষার সৃজনশীল ব্যবহারে আল মাহমুদের কবিতা বাংলা সাহিত্যে অনন্য মাত্রা যোগ করেছে। বাংলা ভাষা ও সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, একুশে পদকসহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হন। 

২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৩ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। 

 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমালোচনার পর ইনস্টাগ্রামের বিতর্কিত ফিচার বন্ধ করল মেটা

বন্যা পরিস্থিতির অবনতিতে গুচ্ছের চূড়ান্ত ভর্তির বিষয়ে নতুন সিদ্ধান্ত

বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদের জন্মবার্ষিকী আজ

ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর অথবা পুশব্যাক করবে

প্রতিটি উপজেলা হাসপাতালে স্থাপন হবে ক্যাথ ল্যাব ও ডায়ালাইসিস সেন্টার

আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকায় ২৪ ঘণ্টায় ৯৭ মিলিমিটার বৃষ্টি, আজও বৃষ্টির পূর্বাভাস

চট্টগ্রামে বন্যার মধ্যে সাপের কামড়ে আহত ৭৫

কঠিন সময়ে বাংলাদেশের পাশে আছে মালদ্বীপ: প্রেসিডেন্ট মুইজ্জু

৪৭তম বিসিএসে খালি ৬২ শতাংশ পদ, পিএসসি বলছে— যোগ্য প্রার্থীর খরা

১০

থাইল্যান্ডের রাজধানীতে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭

১১

একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী

১২