অবকাঠামো-নবায়নযোগ্য জ্বালানি খাতে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ

ছবি: সংগৃহীত

সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সাক্ষাৎ করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। 

অবকাঠামো নির্মাণ, বন্দর ও বর্জ্য ব্যবস্থাপনা এবং নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের অভিজ্ঞতা, প্রযুক্তি ও বিনিয়োগ কাজে লাগাতে চায় বাংলাদেশ। এসব খাতে চীনের সহযোগিতা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ড. আবদুল মঈন খান।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সচিবালয়ে নিজের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সাক্ষাৎকালে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।

বৈঠকে ঢাকার বর্জ্য ব্যবস্থাপনা, পয়ঃনিষ্কাশন, আবাসন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং বাংলাদেশের শিক্ষা কারিকুলামে ম্যান্ডারিন ভাষা অন্তর্ভুক্তির বিষয় উঠে আসে। একই সঙ্গে দাশেরকান্দি স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) পূর্ণমাত্রায় ব্যবহারের জন্য প্রয়োজনীয় পাইপলাইন নেটওয়ার্ক সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, রাজধানীর কড়াইল, গুলশান ও মহাখালী বস্তির উন্নয়নে আধুনিক আবাসন ব্যবস্থা গড়ে তুলতে চীনের কাছে প্রায় ১০ হাজার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব দেয়া হয়েছে। প্রস্তাবটি পর্যায়ক্রমে বাস্তবায়নে চীন প্রাথমিকভাবে ইতিবাচক মনোভাব দেখিয়েছে।

বৈঠকের শুরুতে নতুন দায়িত্ব গ্রহণের জন্য স্থানীয় সরকার মন্ত্রীকে অভিনন্দন জানান চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন।

এলজিআরডি মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেন, চীন বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন অংশীদার। পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি ও নগর উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ খাতে চীনের অভিজ্ঞতা, প্রযুক্তি ও বিনিয়োগ বাংলাদেশের উন্নয়নকে আরও গতিশীল করতে পারে।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। অর্থনৈতিক সম্পর্ক জোরদারের পাশাপাশি বাংলাদেশ ও চীনের মধ্যে জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বাড়াতেও চীন আগ্রহী।

মীর শাহে আলম বলেন, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন ও বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে চীনের সহযোগিতা বাংলাদেশের জন্য বড় সম্ভাবনা তৈরি করেছে। আগামী সেপ্টেম্বরে তার চীন সফরের সময় এ বিষয়ে চুক্তি সইয়ের উদ্যোগ নেয়া হয়েছে।

বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু

অবকাঠামো-নবায়নযোগ্য জ্বালানি খাতে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ

দুর্নীতির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস

জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ

সিলেটে ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ২ শিশুর মৃত্যু

গান, চলচ্চিত্র আর বিদ্রোহে কেন বারবার ফিরে আসেন নজরুল

নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে প্রাণহানিতে স্পিকারের শোক

ভূমিকম্পের পর তুষারধস, ভোটেকোশিতে আকস্মিক বন্যার নেপথ্যে ‘প্রাকৃতিক বাঁধ’

নেপালে নিরাপদে অপু বিশ্বাসসহ ‘শিকার’ সিনেমার পুরো টিম

১০

সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ

১১

নেপালের বন্যা-ভূমিধসে সহায়তায় প্রস্তুত বাংলাদেশ

১২