প্রধান উপদেষ্টার চীন সফরে আসতে পারে বড় ঘোষণা: চীনা রাষ্ট্রদূত

ছবি সংগৃহিত।

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বেইজিং সফরে কিছু ঘোষণা আসতে পারে।

রোববার (২৩ মার্চ) দুপুরে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান।

প্রধান উপদেষ্টার চীন সফর সামনে রেখে পররাষ্ট্র সচিব এম জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক করেন ইয়াও ওয়েন। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইয়াও ওয়েন বলেন, প্রধান উপদেষ্টার চীন সফরে ঘোষণা আসতে পারে। কেননা এ বছর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি হচ্ছে। 

প্রধান উপদেষ্টার এই সফর নিয়ে যুক্তরাষ্ট্র, ভারতসহ সারাবিশ্বের দৃষ্টি রয়েছে এমন এক প্রশ্নের উত্তরে ইয়াও ওয়েন বলেন, এটি বাংলাদেশ ও চীনের মধ্যে সফর। আমরা চাই সফরটি যেন বাংলাদেশ-চীন সম্পর্কের জন্য ভালো কিছু হয়। 

প্রসঙ্গত, আগামী ২৬ মার্চ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চার দিনের সফরে চীন যাচ্ছেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় হাসপাতালগুলোতে শয্যা বাড়ানোর নির্দেশ

১

ঢাকার বস্তিতে যক্ষ্মা শনাক্তে জাপানের ১.৪৫ লাখ ডলারের সহায়তা

২

মেসির শেষ নাচে মাতল আর্জেন্টিনা, বেনিনকে হারিয়ে স্মরণীয় ইতি

৩

সরকারি কলেজে শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

৪

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

৫

ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১

৬

রাষ্ট্রপতির সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

৭

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

৮

প্রধান শিক্ষক নিয়োগে আর আইনগত বাধা নেই

৯

বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী

১০

মেসির জন্য বিদায়ী মঞ্চ প্রস্তুত

১১

এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ

১২