বাপ্পারাজের রহস্যময় পোস্ট !

ছবি : সংগৃহীত

ঢালিউডের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজ হঠাৎই একটি রহস্যময় ফেসবুক পোস্ট দিয়েছেন, যা দেখে উদ্বেগে ভুগছেন তার অসংখ্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষী।

রোববার (১২ অক্টোবর) রাত ৮টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন বাপ্পারাজ। ছবিতে তাকে কালো চশমা পরা অবস্থায় দেখা যায়, মুখে গম্ভীর ভাব, চোখে দূরদৃষ্টির ইঙ্গিত। তবে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে তার ক্যাপশন—একটি মাত্র শব্দ, ‘বিদায়’।

এই সংক্ষিপ্ত ক্যাপশন ঘিরে মুহূর্তেই শুরু হয় নেটিজেনদের নানা জল্পনা-কল্পনা। পোস্টের নিচে মন্তব্যের ঝড় বইয়ে দেন ভক্তরা। কেউ উদ্বেগ প্রকাশ করে জানতে চান, “কি হয়েছে আপনার?” আবার কেউ লিখেছেন, “ভাইয়া, আপনি আমাদের চলচ্চিত্রের ‘ট্র্যাজেডি কিং’। তাই আপনার মুখে বিদায় শব্দটা মানায় না।”অনেকেই তাকে ফোন করে বা মেসেজ দিয়ে তার শারীরিক ও মানসিক অবস্থার খোঁজ নেওয়ার চেষ্টা করছেন বলে জানা গেছে, তবে বাপ্পারাজ এখন পর্যন্ত কারও কোনো মন্তব্যের উত্তর দেননি বা পোস্টটি নিয়ে কোনো ব্যাখ্যা দেননি।

১৯৮৬ সালে বাবার (নায়করাজ রাজ্জাক) পরিচালনায় ‘চাঁপাডাঙার বউ’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয় বাপ্পারাজের। পরবর্তীতে ‘ব্যর্থ প্রেমিক’ ও আত্মত্যাগী চরিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন তিনি।

তার উল্লেখযোগ্য ছবির তালিকায় রয়েছে—‘গরিবের ওস্তাদ’, ‘ডাকাত’, ‘আজকের সন্ত্রাস’, ‘প্রেমের সমাধি’, ‘পাগলীর প্রেম’ প্রভৃতি। বাপ্পারাজ অভিনীত চরিত্রগুলোতেও যেমন বিষাদ ছিল, তার সাম্প্রতিক পোস্টটিও যেন সেই একই সুরে বাজছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

শাপলা চত্বর হত্যাযজ্ঞের তদন্ত শেষ, প্রতিবেদন দাখিল ২১ জুলাই

সংসদে ব্যাংক ডাকাতদের ‘ডিম থেরাপি’ দেয়ার দাবি রেহানা আক্তার রানুর

নাজাফ বিমানবন্দরে খামেনির মরদেহ গ্রহণ করেন ইরাকের প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা নয়, দীর্ঘদিনের স্বৈরশাসনের চূড়ান্ত পরিণতি: জাহেদ উর রহমান

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামসহ দেশের ৪ বিভাগে বন্যার আশঙ্কা

ধানের শীষ হাতে দাঁড়িয়ে থাকা সেই সিকিউরিটি গার্ডকে প্রধানমন্ত্রীর উপহার

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১০

হাম উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু

১১

সংগঠনের নাম ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ড বরদাশত করা হবে না: যুবদল সভাপতি মুন্না

১২