আজ থেকে ব্যাংক লেনদেন চলবে স্বাভাবিক নিয়মে

ছবি সংগৃহিত।

ঈদুল ফিতর উপলক্ষে ৯ দিনের দীর্ঘ ছুটি শেষে আজ খুলছে ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানসহ সব ধরনের অফিস। রমজান শেষে ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি আবার আগের অবস্থায় ফিরে আসবে।

রোববার (৬ এপ্রিল) থেকে স্বাভাবিক নিয়মে ব্যাংকে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লেনদেন হবে। ব্যাংক খোলা থাকে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। রমজান মাসে ব্যাংক লেনদেন চলে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। খোলা ছিল বিকেল ৪টা পর্যন্ত।

শেয়ারবাজারে লেনদেনও বন্ধ ছিল। দীর্ঘ ছুটি শেষে আজ সকাল থেকে চলবে ব্যাংক-বিমা ও শেয়ারবাজার। রোজার সময়ের পরিবর্তে স্বাভাবিক সূচিতে ফিরছে লেনদেনও।

এর আগে, ঈদ উপলক্ষে ৩০ ও ৩১ মার্চ ও ১ এপ্রিল নির্ধারিত হয় সরকারি ছুটি। এর সঙ্গে নির্বাহী আদেশে ২ ও ৩ এপ্রিল ছুটি ঘোষণা করে সরকার।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি কলেজে শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

১

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

২

ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১

৩

রাষ্ট্রপতির সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

৪

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

৫

প্রধান শিক্ষক নিয়োগে আর আইনগত বাধা নেই

৬

বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী

৭

মেসির জন্য বিদায়ী মঞ্চ প্রস্তুত

৮

এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ

৯

প্রাথমিকের ১৮০ কর্মকর্তাকে মাঠপর্যায়ে বিদ্যালয় পরিদর্শনের নির্দেশ

১০

আবরার ফাহাদের ২০ খুনির ফাঁসির রায় কার্যকর কবে?

১১

৫২ বছর ধরে এক টাকায় পড়ানো শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

১২