ফিফা র‍্যাঙ্কিংয়ে সর্বোচ্চ লাফ বাংলাদেশের

ছবি সংগৃহীত।

মিয়ানমারে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে অসাধারণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ফিফার সর্বশেষ নারী ফুটবল র‍্যাঙ্কিংয়ে দুর্দান্ত উন্নতি করেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। আজ প্রকাশিত নতুন র‍্যাঙ্কিংয়ে ২৪ ধাপ এগিয়ে ১০৪ তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ।

গত জুনে মিয়ানমার সফরের সময় বাংলাদেশ ছিল ১২৮ তম স্থানে। এরপর ২৯ জুন ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে এবং ২ জুলাই ৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে হারিয়ে বাংলাদেশ একটি ঐতিহাসিক জয় লাভ করে। এর মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশ এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয়। এই দুটি ঐতিহাসিক জয় বাংলাদেশের র‍্যাঙ্কিং উন্নতিতে সহায়তা করেছে।

বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়েছে ৮০.৫১, যা এই হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি পয়েন্ট অর্জনের রেকর্ড হিসেবে চিহ্নিত হয়েছে। ফিফা জানিয়েছে, এবারের র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি এগোনো দলও বাংলাদেশ যারা একযোগে ২৪ ধাপ উন্নতি করেছে।

বাংলাদেশের নারীদের এই অর্জন দেশের নারী ফুটবলের ইতিহাসে একটি মাইলফলক। এর আগে ২০১৩ ও ২০১৭ সালে (১৫ ডিসেম্বর) দুইবার বাংলাদেশের নারী ফুটবল দল ফিফা র‍্যাঙ্কিংয়ে ১০০ তম অবস্থানে উঠে ছিল। বাংলাদেশের বিপক্ষে হেরে বাহরাইনের মেয়েরা ১১১ তম স্থানে নেমে গেছে, ১৯ ধাপ পিছিয়ে। মিয়ানমারও এক ধাপ পিছিয়ে ৫৬ তম অবস্থানে অবস্থান করছে।

এদিকে, নারী ফুটবলের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে পরিবর্তন এসেছে। দ্বিতীয় স্থানে থাকা স্পেন ইউরোয় রানার্স আপ হওয়ার পর শীর্ষে উঠে এসেছে, যুক্তরাষ্ট্র দ্বিতীয় স্থানে নেমে গেছে। তিন ধাপ এগিয়ে সুইডেন তৃতীয় স্থানে উঠে এসেছে, আর কোপা আমেরিকা জয়ী ব্রাজিল চার থেকে সাত নম্বরে নেমেছে। আর্জেন্টিনার মেয়েরা ৩০ তম স্থানে অবস্থান করছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২