চীন থেকে জরুরি চিকিৎসা সহায়তা পেল বাংলাদেশ

ছবি সংগৃহীত।

বাংলাদেশে জরুরি চিকিৎসা-সামগ্রী হস্তান্তর করেছে চীন। শনিবার (২৬ জুলাই) এই চিকিৎসা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় চীন সরকার বাংলাদেশকে যে জরুরি সহায়তা দিয়েছে তারই অংশ হিসেবে এই সামগ্রী হস্তান্তর করা হয়।

ইউনান প্রদেশের পররাষ্ট্র বিষয়ক কার্যালয় ও চীনের উহান থার্ড হাসপাতাল থেকে সরবরাহ করা এই চিকিৎসা সামগ্রীর মধ্যে রয়েছে দুই হাজারের বেশি প্রয়োজনীয় ওষুধ ও অস্ত্রোপচার সরঞ্জাম।

 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ডা. মো. আবু জাফর, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট অব বাংলাদেশের পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২

গণভোটের রায় না মানলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না: বুলবুল

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন স্পিকার

সংসদে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রটোকল, জরুরি সংবাদ সম্মেলন

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানা নেই: স্পিকার

কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক

কারাগারের নিরাপত্তা ঢেলে সাজাতে বসছে এআই ক্যামেরা

সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১০

নিজেদের চরকায় তেল দিন, সমালোচকদের কড়া জবাব নেইমারের

১১

আজ দেশে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

১২