শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরে দুর্দান্ত শুরু বাংলাদেশের

ছবি : সংগৃহীত।

এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচেই জয় দিয়ে যাত্রা শুরু করল বাংলাদেশ। ভাগ্যের পরিহাস, যেই শ্রীলঙ্কার জয়ে ভর করেই টাইগাররা সুপার ফোরে জায়গা করে নিয়েছিল। 

শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সেই দলকেই হারিয়ে দিল ৪ উইকেটের ব্যবধানে।

টস হেরে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা ৭ উইকেটে ১৬৮ রান তুলেছিল। জবাবে সাইফ হাসানের ঝলমলে ইনিংস আর তাওহীদ হৃদয়ের পরিপক্ব ব্যাটিংয়ে ভর করে বাংলাদেশ ৪ উইকেট হাতে রেখেই জয় ছিনিয়ে আনে।

রান তাড়ার শুরুটা অবশ্য ভালো হয়নি। প্রথম ওভারের পঞ্চম বলেই শূন্য রানে বোল্ড হয়ে ফেরেন তরুণ ওপেনার তানজিদ হাসান। তবে চাপ সামলে নেন লিটন দাস ও সাইফ হাসান। তাদের ৫৯ রানের জুটি ম্যাচে ফেরায় বাংলাদেশকে। দলীয় ৬০ রানে লিটন ফিরে যান। তিনি ১৬ বলে ৩টি চার মেরে খেলেন ঝোড়ো ২৩ রানের ক্যামিও।

তৃতীয় উইকেটে সাইফ ও হৃদয় গড়েন ৫৪ রানের গুরুত্বপূর্ণ জুটি। এখানেই বাংলাদেশ জয়ে শক্ত ভিত পেয়ে যায়। তবে ৪৫ বলে ২ চার ও ৪ ছক্কায় ৬১ রানের দুর্দান্ত ইনিংস খেলে সাইফ বিদায় নিলে খানিক চাপ তৈরি হয়। 

এরপর হৃদয়ের সঙ্গী হন শামীম হোসেন। দু’জনে ২৭ বলে ৪৫ রান যোগ করে ম্যাচকে কার্যত বাংলাদেশের দিকেই নিয়ে আসেন। হৃদয় শেষ পর্যন্ত ৩৭ বলে ৪ চার ও ২ ছক্কায় ৫৮ রানের পরিপূর্ণ ইনিংস খেলে আউট হলেও জয় আর হাতছাড়া হতে দেননি সতীর্থরা।

শেষ দিকে একসময় ১৬৮ রানে টানা দুই উইকেট পড়ে অস্বস্তি তৈরি হলেও নাসুম আহমেদ ঠান্ডা মাথায় বল গ্যালিতে ঠেলে এক রান তুলে এনে দেন কাঙ্ক্ষিত জয়। শামীম তখন অপরাজিত ছিলেন ১৪ রানে।

বল হাতে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ৪ ওভারে ২২ রান খরচায় নিয়েছেন ২ উইকেট। দাসুন শানাকাও পেয়েছেন ২টি উইকেট, ২.৫ ওভারে ২১ রান দিয়ে। ম্যাচসেরার পুরস্কার জিতেছেন ব্যাট হাতে বাংলাদেশকে জয়ের ভিত গড়ে দেওয়া সাইফ হাসান।

তবে এর আগে লঙ্কান ইনিংসে বাংলাদেশের ফিল্ডাররা দিয়েছিলেন ক্যাচ মিসের মহড়া। সুযোগ কাজে লাগিয়ে দাসুন শানাকা খেলেছেন ঝড়ো ইনিংস- ৩৭ বলে ৩টি চার ও ৬ ছক্কায় অপরাজিত ৬৪। 

আগের ম্যাচের নায়ক কুসল মেন্ডিস করেন ৩৪ রান। এছাড়া পাথুম নিসাঙ্কা ২২, চারিথ আসালঙ্কা ২১ ও কুসল পেরেরা ১৬ রান করে অবদান রাখেন।

বাংলাদেশের বোলিং আক্রমণে সবচেয়ে উজ্জ্বল ছিলেন মোস্তাফিজুর রহমান। কাটার মাস্টার ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট। মাহেদী হাসানও ছিলেন কার্যকর, ৪ ওভারে ২৫ রানে নেন ২ উইকেট। তাসকিন আহমেদ একটি উইকেট পেলেও কিছুটা খরুচে ছিলেন। শরীফুল ইসলাম (৪-০-৪৯-০) ও নাসুম আহমেদ (৪-০-৩৬-০) উইকেটশূন্য থাকেন।

এবার সামনে আরও বড় চ্যালেঞ্জ। বুধবার একই ভেন্যুতে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।  

বৃহস্পতিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ পাকিস্তান। ফাইনাল খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে পরের দুই ম্যাচে অন্তত একটিতে জিততেই হবে বাংলাদেশকে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২