নেপালে ৩৩৬ টন আলু রপ্তানি করলো বাংলাদেশ

ছবি সংগৃহিত।

বাংলাদেশ থেকে আরও ৩৩৬ মেট্রিক টন আলু নেপালে রপ্তানি করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আলুভর্তি ১৬টি ট্রাক নেপালে পাঠানো হয়।

থিংকস টু সাপ্লাই ও লোড বাউন্ড লজিস্টিকসসহ কয়েকটি রপ্তানিকারক প্রতিষ্ঠান ফ্রেস আলু রপ্তানি করে। রাতে বিষয়টি নিশ্চিত করেন বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কোয়ারিনটিন ইন্সপেক্টর উজ্জল হোসেন।

উজ্জল হোসেন বলেন, ফ্রেস আলুগুলো পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ও নীলফামী থেকে সংগ্রহ করে রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো ১৬টি ট্রাকে বাংলাবান্ধা স্থলবন্দরে নিয়ে আসে। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে বৃহস্পতিবার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ৩৩৬ মেট্রিক টন আলু নেপালে যায়। প্রতি ট্রাকে ২১ টন আলু ছিল।

স্থলবন্দর সূত্রে জানা যায়, বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে সড়ক পথে ট্রানজিট সুবিধা থাকায় ব্যবসা ও পর্যটনে ব্যাপক সম্ভাবনা তৈরি করেছে স্থলবন্দরটি। স্থলবন্দরটিতে ৯৫ শতাংশই পাথর নির্ভর হলেও বাংলাদেশ থেকে বেশ কয়েকটি পণ্য রপ্তানি হচ্ছে ভারত ও নেপালে।

এ নিয়ে এ বন্দর দিয়ে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত কয়েক পর্যায়ে সর্বমোট ৪৬ ট্রাকে ৯৬৬ মেট্রিক টন আলু বাংলাদেশ থেকে বাংলাবান্ধা হয়ে নেপালে রপ্তানি করা হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-কক্সবাজার ট্রেন চলাচল বন্ধ, মাঝপথে আটকা পর্যটক এক্সপ্রেস

সেনাবাহিনীকে পেশাদারিত্ব ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশনা

বিপৎসীমা অতিক্রম করবে তিস্তা, ১২ জেলায় দেখা দিতে পারে বন্যা

ঈশ্বরদীতে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ছাদে পড়েছিল কিশোরের মরদেহ

বর্তমান সংসদকে বাংলাদেশের ইতিহাসের সেরা সংসদ হিসেবে দেখতে চাই: চিফ হুইপ

অপরাধীদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা

পবিত্র শহর কোমে পৌঁছেছে খামেনির মরদেহ, লাখো মানুষের শোকমিছিল

আবারও হাসপাতালে ভর্তি অভিনেত্রী দীপিকা

সার্কের সংকট কেবল রাজনৈতিক নয়, প্রাতিষ্ঠানিকও: শামা ওবায়েদ

১০

জুনে গ্লোবাল গেটওয়ে যোগদানে প্রধানমন্ত্রীকে ইইউ প্রধানের আমন্ত্রণ

১১

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিয়েছে কমিশন: ইসি সানাউল্লাহ

১২