ইউরোপে পোশাক রপ্তানির চার ভাগের একভাগ বাংলাদেশের

ছবি সংগৃহীত।

চলতি বছরের প্রথম চার মাসে বিশ্ববাজার থেকে ৩ হাজার ২৪৮ কোটি ডলারের পোশাক আমদানি করেছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলো। আমদানিকৃত এ পোশাকের চার ভাগের একভাগই তারা কিনেছে বাংলাদেশ থেকে। 

ইউরোস্ট্যাটের হিসাব বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

বিজিএমইএ জানায়, গত জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ইউরোপে ৮০৬ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। যেখানে বছর ব্যবধানে প্রবৃদ্ধি প্রায় ২৪ শতাংশ। আর রপ্তানিকারকদের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ।

অন্যদিকে, ইউরোপে পোশাক রপ্তানিতে প্রথম স্থান ধরে রেখেছে চীন। তবে, বাংলাদেশ থেকে খুব বেশি এগিয়ে নেই প্রতিযোগী দেশটি। গত জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ইউরোপে ৮৩৮ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে তারা। 

এছাড়াও রপ্তানিতে ধারাবাহিক প্রবৃদ্ধি ধরে রেখেছে ভারত, পাকিস্তান, কম্বোডিয়া ও ভিয়েতনামের মতো প্রতিযোগী দেশগুলো।  

তবে রপ্তানি কমছে তৃতীয় স্থানে থাকা মধ্যপ্রাচ্যের দেশ তুরস্কের। দেশটির রপ্তানির পরিমাণ ৩১০ কোটি ডলার। এছাড়া ভারতের রপ্তানি ২০০ কোটি ডলার, কম্বোডিয়ার ১৫৫ কোটি ডলার, ভিয়েতনামের ১৪৭ কোটি ডলার এবং পাকিস্তান ১৪২ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলা শুরু হলো

১

হেডলাইন- মানুষের আস্থার প্রতীক ইম্পেরিয়াল হেলথকেয়ার

২

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের জামিন মেলেনি

৩

অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ, সুইস নাগরিকের তথ্য চাইল ইউএই

৪

পায়রা বন্দরে যুক্ত হলো পাঁচ অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং সরঞ্জাম

৫

দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে

৬

অগ্নিকাণ্ডে পুড়ল ঐতিহ্যবাহী ‘ঝলমল’ সিনেমা হল

৭

হামের টিকার আওতায় ২ কোটি শিশু, যুক্ত হচ্ছে আরও ৩৫ লাখ

৮

ইনু-দীপু মনিসহ গ্রেপ্তার আসামিরা ট্রাইব্যুনালে

৯

তিতাসের জরুরি বার্তা, গ্যাস থাকবে না যেসব এলাকায়

১০

সেন্সর বোর্ডে যাওয়ার আগেই সালমানের ‘মাতৃভূমি’তে বড় পরিবর্তন

১১

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র, ব্যয় ২,৪৯৮ কোটি টাকা

১২