পরিবর্তন করা হয়েছে বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম

পরিবর্তন করা হয়েছে ঢাকার প্রাণকেন্দ্র পল্টনে অবস্থিত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম। এখন থেকে এই স্টেডিয়ামটি ‘জাতীয় স্টেডিয়াম’ নামে পরিচিত হবে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোহাম্মদ আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে এই স্টেডিয়ামটি ‘ঢাকা স্টেডিয়াম’ নামে পরিচিত ছিল। পরে আওয়ামী লীগ সরকারের আমলে এর নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম করা হয়।

১৯৫৪ সালে নির্মিত এই স্টেডিয়াম দীর্ঘদিন ধরে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এক সময় এখানে ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন ধরনের খেলাধুলা অনুষ্ঠিত হতো। বর্তমানে এটি মূলত ফুটবল ও অ্যাথলেটিকসের জন্য ব্যবহৃত হচ্ছে।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলা শুরু হলো

১

হেডলাইন- মানুষের আস্থার প্রতীক ইম্পেরিয়াল হেলথকেয়ার

২

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের জামিন মেলেনি

৩

অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ, সুইস নাগরিকের তথ্য চাইল ইউএই

৪

পায়রা বন্দরে যুক্ত হলো পাঁচ অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং সরঞ্জাম

৫

দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে

৬

অগ্নিকাণ্ডে পুড়ল ঐতিহ্যবাহী ‘ঝলমল’ সিনেমা হল

৭

হামের টিকার আওতায় ২ কোটি শিশু, যুক্ত হচ্ছে আরও ৩৫ লাখ

৮

ইনু-দীপু মনিসহ গ্রেপ্তার আসামিরা ট্রাইব্যুনালে

৯

তিতাসের জরুরি বার্তা, গ্যাস থাকবে না যেসব এলাকায়

১০

সেন্সর বোর্ডে যাওয়ার আগেই সালমানের ‘মাতৃভূমি’তে বড় পরিবর্তন

১১

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র, ব্যয় ২,৪৯৮ কোটি টাকা

১২