বান্দরবান জেলা আ. লীগের সাধারণ সম্পাদক কারাগারে

ছবি সংগৃহিত।

পুলিশের বিশেষ অভিযানে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাসকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

বুধবার (২৬ মার্চ) বান্দরবান সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ফাতেমা তুজ জোহরা তাকে কারাগারে পাঠানোর এ আদেশ দেন।

গ্রেপ্তারের পর আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় বুধবার সকালে তাকে বান্দরবানে আনা হয়। 

পরে তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নেয়া হয় বান্দরবান সদর হাসপাতালে। পরে স্বাস্থ্য পরীক্ষা শেষে বান্দরবান সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে তোলা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, লক্ষীপদ দাসের বিরুদ্ধে বান্দরবান সদর থানায় নাশকতাসহ ৫টি মামলা রয়েছে। এছাড়াও একাধিক মামলা রয়েছে বিভিন্নস্থানে। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকেই তিনি পলাতক ছিলেন।

বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো.আব্দুর করিম জানান, গত মঙ্গলবার (২৫ মার্চ) পুলিশের বিশেষ অভিযানে ঢাকা কেরানীগঞ্জ এলাকা থেকে লক্ষীপদ দাসকে গ্রেপ্তার করা হয়। পরে সেখান থেকে তাকে বান্দরবান নিয়ে আসা হয় এবং আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২