দেশের বন্যা পরিস্থিতি নিয়ে দুঃসংবাদ, নতুন করে প্লাবিত হতে পারে ৪ জেলা

ছবি: সংগৃহীত।

টানা কয়েকদিনের বৃষ্টিতে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে দেশের কয়েকটি জেলার নদ-নদীর পানি। সেইসঙ্গে কয়েকটি জেলার নিম্নাঞ্চল ইতোমধ্যে তলিয়ে গেছে। এই অবস্থায় আগামী ৩ দিনে অতি ভারী বৃষ্টিপাতের ফলে নতুন করে ৪ জেলার (সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, মৌলভীবাজার) নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

শনিবার (২ মে) দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় হাওর ও নদ-নদীর বর্তমান পরিস্থিতি তুলে ধরে এক পূর্বাভাসে এমন আশঙ্কার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের উজানে মাঝারি থেকে মাঝারি ভারী এবং অভ্যন্তরে হাওর অববাহিকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, এই অঞ্চলে আগামী ৩ দিন মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, নেত্রকোনা জেলার ভুগাই-কংস ও সোমেশ্বরী নদীর পানি সমতল আগামী ৩ দিন স্থিতিশীল থাকতে পারে এবং নেত্রকোনা জেলার ভুগাই-কংস অববাহিকার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। এ ছাড়া নেত্রকোনা ও কিশোরগঞ্জের ধনু-বাউলাই নদীর পানি সমতল আগামী ৩ দিন বৃদ্ধি পেতে পারে। পাশাপাশি বাউলাই নদী খালিয়াজুড়ি পয়েন্টে আগামী ৪৮ ঘণ্টায় প্রাক-মৌসুমী বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। এতে নেত্রকোনা জেলার বাউলাই নদীর অববাহিকার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

এদিকে হবিগঞ্জের খোয়াই ও সুতাং এবং মৌলভীবাজারের মনু ও জুড়ি নদীর পানি সমতল আগামী ৩ দিন বৃদ্ধি পেতে পারে। পাশাপাশি খোয়াই ও জুড়ি নদীর পানি আগামী ২৪ ঘণ্টায় দ্রুত বৃদ্ধি পেয়ে প্রাক-মৌসুমী বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং মনু নদীর পানি সর্তকসীমায় প্রবাহিত হতে পারে। ফলে মৌলভীবাজার জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে এবং হবিগঞ্জ জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।

অন্যদিকে বর্তমানে সুনামগঞ্জের নলজুর নদীর জগন্নাথপুর পয়েন্টে, নেত্রকোনার ভুগাই-কংস নদীর জারিয়াজাঞ্জাইল পয়েন্টে, সোমেশ্বরী নদীর কমলাকান্দা পয়েন্টে, মগরা নদীর নেত্রকোনা ও আটপাড়া পয়েন্টে এবং হবিগঞ্জ জেলার সুতাং নদীর সুতাং-রেলওয়ে ব্রিজ পয়েন্টে পানি প্রাক-মৌসুমী বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকার প্রধান নদীগুলোর মধ্যে সুরমা ও কুশিয়ারা নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় স্থিতিশীল ছিল। তবে এই সময়ে ভুগাই-কংস নদীর পানি সমতল কিছুটা হ্রাস পেয়েছে এবং ধনু-বাউলাই নদীর পানি সমতল কিছুটা বৃদ্ধি পেয়েছে বলেও জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

এই অবস্থায় উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকার সিলেট, সুনামগঞ্জ জেলার সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতল আগামী ৩ দিন বৃদ্ধি পেতে পারে। এর মধ্যে তৃতীয় দিন কুশিয়ারা নদীর কোথাও কোথাও পানি সমতল প্রাক-মৌসুমী বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। ফলে সিলেট ও সুনামগঞ্জ জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে যুদ্ধবিরতির দাবি জি৭ নেতাদের, যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিকে স্বাগত

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু

দেশে প্রথমবারের মতো মুক্ত বাণিজ্য অঞ্চল করতে যাচ্ছে সরকার

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়া রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সিরিজের প্রথম টি-২০তে ১৩১ রানে আলআউট বাংলাদেশ

জনগণের জন্য বাজেটকে যারা গনবিরোধী বলে তারা কখনও জনগণের বন্ধু হতে পারে না

জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী

বাজেটে কারিগরি শিক্ষাখাতে ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে: শিক্ষামন্ত্রী

লিটনকে ছাড়াই ব্যাটিংয়ে বাংলাদেশ, সাকলাইনের অভিষেক

দুপুরের মধ্যে ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

১০

চট্টগ্রামে আয়াত হত্যা ও শিশু ধর্ষণ মামলার রায় আজ

১১

জিজ্ঞাসাবাদে শাপলা চত্বর হত্যাযজ্ঞ নিয়ে যা বললেন সাংবাদিক রুপা-বাবু

১২