ওমরাহ করতে যাওয়ার পথে অসুস্থ হয়ে দুবাই হাসপাতালে বাবর

লুৎফুজ্জামান বাবর। ছবি সংগৃহিত

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির নেতা লুৎফুজ্জামান বাবর। পরে তাকে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে দুবাই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তার একান্ত সহকারী মির্জা হায়দার আলী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওমরাহ পালনের উদ্দেশে গতকাল বৃহস্পতিবার বিকালে ঢাকা থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে স্ত্রী, দুই মেয়ে ও ছেলেসহ রওনা হন বাবর। স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে ফ্লাইটটি দুবাইতে পৌঁছায়।

তিনি আরও বলেন, ফ্লাইটে বসা অবস্থাতেই তার বুকে ব্যাথা অনুভূত হলে তাকে দুবাইযের একটি হাসপাতালে ভর্তি  করা হয়েছে। এখন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। সুস্থ হলে বাবর সৌদি আরবে যাবেন। সেখানে ওমরাহ শেষে চিকিৎসার জন্য সপরিবারে সিঙ্গাপুরে যাওয়ার কথা রয়েছে। 

পরিবারের সদস্যরা লুৎফুজ্জামান বাবরের আশু আরোগ্য কামনায় দেশবাসী এবং দলের নেতাকর্মীদের কাছে দোয়া চেয়েছেন।

প্রসঙ্গত, সব মামলা থেকে খালাস পাওয়ায় গত ১৬ জানুয়ারি দীর্ঘ ১৭ বছর পর কারামুক্ত হন লুৎফুজ্জামান বাবর। পরে গত ২০ জানুয়ারি বুকের ব্যথায় অসুস্থ হয়ে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাবর।  তিনি সেখানে কয়েকদিন সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) ছিলেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২