স্থানীয় নির্বাচন ইস্যুতে ভিন্ন পথে বিএনপি-জামায়াত

ছবি সংগৃহিত।

আগে জাতীয় নির্বাচন নাকি স্থানীয় সরকার নির্বাচন? এই নিয়ে ভিন্ন পথে বড় দুটি রাজনৈতিক দল। স্থানীয় সরকার ভোটের আগে বিএনপির সংসদ নির্বাচন চাওয়ার বিপরীতে জামায়াতে ইসলামী।  

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদের দাবি, বিএনপিকে ঠেকাতে, নতুন রাজনৈতিক দলকে সুবিধা দিতে ও জাতীয় নির্বাচন দেরি করতেই জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় অন্তর্বর্তী সরকার।

তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকারের কথাবার্তায় মনে হচ্ছে তারা আগে স্থানীয় নির্বাচন দিতে চায়। এতে বুঝা যাচ্ছে অন্তর্বর্তী সরকার আগের মতো নিরপেক্ষ নন। তারা ছাত্রদের দিয়ে একটা দল গঠন করছেন। যেটা কিংস পার্টির দায়িত্ব পালন করবে। তাদেরকে একটু গোছানোর জন্য সময় দিতে জাতীয় নির্বাচন দূরে ঠেলে দেয়া হচ্ছে। যেটি দেশের জন্য ক্ষতির কারণ হতে পারে। 

তিনি আরও জানান, বিএনপিকে ঠেকাতে জাতীয় নির্বাচন আরও এক বছর পরে অর্থ্যাৎ বছরের শেষ প্রাপ্তে নিয়ে যেতে হবে, এ দৃষ্টিভঙ্গি আমরা গ্রহণযোগ্য বলে মনে করি না।

এদিকে, আগে স্থানীয় সরকার নির্বাচনের যুক্তি তুলে ধরলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তার মতে, রাজনৈতিক সরকারের অধীনে স্থানীয় নির্বাচন হলে পেশী শক্তি ও কালো টাকার প্রভাবে স্থানীয় সরকার নির্বাচন নিরপেক্ষতা হারাবে। তিনি জানান, অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় নির্বাচন হলে দলীয় প্রভাব ও কর্তৃত্ব কম থাকবে। জনগণ একটু সুষ্টু নির্বাচনের মধ্যেমে তাদের জনপ্রতিনিধি নির্বাচন করতে পারবে।

জামায়াতের এই নেতার দাবি, দুটি দল বাদে বাকি সব রাজনৈতিক দল জাতীয় সংসদ নির্বাচন আগে চায়, এ তথ্য সঠিক নয়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২